Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬

দলের মধ্যে কোনও ধর্ম বরদাস্ত নয়, নিদান চিনা কমিউনিস্ট পার্টির

হতে হবে নাস্তিক

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৭, ১৪:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৭, ১৪:২১

options
link
দলের মধ্যে কোনও ধর্ম বরদাস্ত নয়, নিদান চিনা কমিউনিস্ট পার্টির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : পার্টিতে থেকে কোনও ধর্ম মানা যাবেনা। কড়া নিদান চিনা কমিউনিস্ট পার্টির। তাদের ঘোষণা দলে থাকতে হলে ত্যাগ করতে হবে নিজেদের ধর্ম। হয়ে উঠতে হবে মার্কসবাদী নাস্তিক। পার্টির নয় কোটি সদস্যকে এই কড়া বার্তা পাঠিয়েছে কমিউনিস্ট পার্টি। দলের একতা ও অনুশাসন বজায় রাখার জন্যই এই নিদান বলে পার্টির তরফে খবর। এই বার্তা যদি না মানা হয়, তবে সদস্যদের কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানানো হয়েছে। তবে চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানাচ্ছে, চিনের কমিউনিস্ট পার্টি নাস্তিক হওয়ার নিদান দিলেও, চিনের সংবিধান কিন্তু ধর্মীয় বিশ্বাস মেনে চলার স্বাধীনতা দেয়।

[হিন্দু মহিলাকে বিয়ের ‘মাশুল’, প্রাণ গেল মুসলিম ব্যক্তির]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দলের ম্যাগাজিনে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের ডিরেক্টর ওয়াং জুয়ান জানান, দলীয় কর্মীদের কোনও ধর্মীয় বিশ্বাস রাখা উচিৎ নয়। মার্কসবাদী নাস্তিক হওয়া উচিৎ। এই নিয়ম দলের প্রত্যেকের জন্য। ওয়াং-এর আরও বক্তব্য, কোনও সংস্কৃতি বা অর্থনীতির দোহাই দিয়ে ধর্মীয় কাজে যুক্ত থাকা যাবে না দলের কর্মীদের। দলের সব নিয়ম কঠোর ভাবে পালন করতে হবে। ওয়াং জানিয়েছেন যে, চিনে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটাতে বিদেশি শক্তি ধর্মকে ব্যবহার করছে। এর ফলে চিনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

[স্বজনপোষণ নিয়ে কঙ্গনাকে কটাক্ষ, শেষমেশ ক্ষমাপ্রার্থী করণ-বরুণ]

চলতি বছরের অক্টোবর মাসে হতে চলা উনিশতম কংগ্রেসে এই বার্তা পার্টির সব সদস্যর কাছে পৌঁছে দেওয়া হবে বলে খবর। এই পার্টি কংগ্রেসে সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট জি জিংপিন।

[ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চিনের, তিব্বতে ঢুকছে হাজার হাজার লালফৌজ]

চিনে প্রায় ২ কোটি মানুষ মুসলিম ধর্মাবলম্বী। রয়েছেন বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মাবলম্বী মানুষও। সেই বিষয় মাথায় রেখেই পার্টির ভিতরে ধর্মের কোনও গোঁড়ামি চাইছেন না পার্টির উচ্চ পদস্থ নেতারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.