সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিমদের চরমপন্থা বর্জন করার পরামর্শ দিল চিন৷ চরমপন্থা ছেড়ে চিনা সমাজতন্ত্রের সঙ্গে আরও বেশি করে মুসলিমদের একাত্ম হওয়ার আহ্বান জানাল বেজিং৷
চিনা মুসলিমদের প্রতি এই আহ্বান জানালেন সে দেশের চিফ অফ অ্যাডমিনিস্ট্রেশন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স ওয়াং জুওআন৷ চিনা মুসলিমদের দশম ন্যাশনাল কংগ্রেসে যোগ দিতে এসে এ কথা বলেন জুওয়ান৷ তিনি বলেন, চিনা মুসলিমদের উন্নয়নের জন্য দেশের সমাজতন্ত্রকে অন্তর থেকে গ্রহণ করাটা জরুরি৷ পাশাপাশি তিনি একথাও জানিয়েছেন, মুসলিম ভাবাবেগের উপর সম্পূর্ণ আস্থা থাকলেও রাজনীতি, বিচার ও শিক্ষাব্যবস্থায় কোনওরকম ধর্মীয় হস্তক্ষেপ চিনে বরদাস্ত করা হবে না৷
বেজিংয়ের এই মনোভাব থেকেই স্পষ্ট, সে দেশে ইসলামের নাম কোনওরকম চরমপন্থা সহ্য করা হবে না৷ চিনা প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, সে দেশে মসজিদ নির্মাণ করতে হলেও সেখানে চিনা প্রভাব সুস্পষ্ট হতে হবে৷ থাকতে হবে জাতীয় প্রতীকের চিহ্নও৷ শুধু ‘বিদেশি’ স্থাপত্যকলার অন্ধ অনুকরণ বরদাস্ত করা হবে না৷ ‘ইসলামিক অ্যাসোসিয়েশন অফ চায়না’ গত ৫ বছরে ভাল কাজ করেছে বলেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন ওয়াং জুওআন৷
(ভারত থেকে তুলো এবং সবজি আমদানি বন্ধ করল পাকিস্তান)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন