সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সমৃদ্ধ চিনা রণবহর এসে ভিড়ল পাকিস্তানের করাচি বন্দরে৷ শনিবার চারদিনের সফরে পাকিস্তানে এসে পৌঁছেছে এই চিনা যুদ্ধজাহাগুলি৷ জানা গিয়েছে, প্রশিক্ষণের লক্ষ্যে করাচিতে পৌঁছেছে চিনা রণতরী চাং চুন, জিং ঝৌ ও চোয়া হু৷ এই সফরের আসল উদ্দেশ্য অবশ্য গোপন রেখেছে বেজিং৷
[প্যালেস্তিনীয় শিশুকে স্তন্যদান, মানবিকতার নজির ইজরায়েলি নার্সের]
ইস্ট সি ফ্লিটের ডেপুটি কমান্ডার শেন হাও এই রণবহরের নেতৃত্ব দিচ্ছেন৷ করাচিতে ভিড়তেই রণবহরের আধিকারিক ও চিনা নৌসেনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ইসলামাবাদ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক নৌসেনার কর্মী-আধিকারিকরা৷ ছিলেন পাকিস্তানে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতও৷ রিয়ার অ্যাডমিরাল শেন দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও স্থায়িত্বের লক্ষ্যেই এই সফর বলে জানিয়েছেন৷
এর পাশাপাশি দুই দেশের নৌসেনার মধ্যে সামরিক সমঝোতা আরও বাড়ানোও এই সফরের অন্যতম উদ্দেশ্য৷ আগামী কয়েকদিন চিন ও পাকিস্তানের নৌসেনার মধ্যে বেশ কয়েকটি যৌথ চুক্তিপত্র স্বাক্ষরিত হবে৷ চলবে দফায় দফায় বৈঠক৷ পাক সেনাকে প্রশিক্ষণ দেবে চিনা নৌসেনা৷ যৌথ সামরিক মহড়াও অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে৷ এই সফরের শেষে পাক নৌসেনার ফ্লোটিলা ও পিপলস লিবারেশন আর্মির টাস্ক গ্রুপ সমুদ্রে প্যাসেজ এক্সারসাইজ (PASSEX) চালাবে৷
Three Chinese Navy Warships arrive in Karachi for a Goodwill Visit & for “Joint Naval Manoeuvers” with Pakistan Navy in the Indian Ocean pic.twitter.com/YjYfwsv98j
— Saad Yousaf (@SaadYousaf89) June 10, 2017
[পাকিস্তানের এই তিন গুণধর ব্যক্তির সন্তান সংখ্যা কত জানেন?]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন