Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

দুবাই পুলিশের এক ডজন চোখ ধাঁধানো গাড়ি

সংযুক্ত আরব আমিরশাহীর সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে পুলিশের ভাঁড়ারে সম্প্রতি এসেছে একগুচ্ছ নতুন আধুনিক গাড়ি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৬, ১৩:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৬, ১৩:৪১

options
link
দুবাই পুলিশের এক ডজন চোখ ধাঁধানো গাড়ি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় ভিলেনকে তাড়া করার সময় দেখা যায়, পুলিশ অধিকাংশ সময়ই পিছিয়ে পড়ে৷ তাঁদের কাছে না থাকে ঝাঁ চকচকে গাড়ি, না সেই গাড়ির গতি কখনও ভিলেনের গাড়িকে হারাতে পারে! অন্তত এমনটাই দেখে অভ্যস্ত এ দেশের দর্শক তথা সাধারণ মানুষ৷

কিন্তু দুবাই পুলিশের গাড়ির ভাণ্ডার দেখলে আপনার এই ধারণা সম্পূর্ণ বদলে যাবে৷ সংযুক্ত আরব আমিরশাহীর সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে পুলিশের ভাঁড়ারে সম্প্রতি এসেছে একগুচ্ছ নতুন আধুনিক গাড়ি৷ এক ফেসবুক পোস্টে সেই গাড়ির সম্পূর্ণ তালিকা আপলোড করেছে দুবাই পুলিশ৷ এ শহরে নীল-সাদা রঙের পুলিশের গাড়ি তো আপনি দেখেছেন৷ অনেকটা সেই ধাঁচেই দুবাই পুলিশের গাড়ির রং সবুজ-সাদা৷ কিন্তু গতি ও বিলাসিতায় কলকাতা পুলিশকে অন্তত ১০ গোল দেবে দুবাই৷ একনজরে দেখে নিন দুবাই পুলিশের গাড়ির বিপুল ভাণ্ডার৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১. অ্যাস্টন মার্টিন ওয়ান-৭৭
২. অডি আর ৮

car-1
৩. বেন্টলি কন্টিনেন্টাল জিটি
৪. বিএমডব্লিউ আই ৮

car-2
৫. বিএমডব্লিউ এম ৬
৬. মার্সিডিজ বেঞ্জ জি ৬৩ এএমজি

car-3
৭. বুগাটি ভেরন
৮. ফেরারি এফএফ

car-4
৯. কাস্টমাইজড ফোর্ড
১০. ল্যাম্বর্গিনি

car-5
১১. লেক্সাস আরসি-এফ
১২. মার্সিডিজ বেঞ্জ এসএলএস এএমজি

car-cover

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.