Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

শেষে ভারতকে নকল করে এটাও করল পাকিস্তান!

কিন্তু শেষরক্ষা হল কি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৭, ০৯:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৭, ০৯:৩৫

options
link
শেষে ভারতকে নকল করে এটাও করল পাকিস্তান! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপান্তরকামীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সম্প্রতি পাকিস্তান একটি বিলের খসড়া এনেছে৷ অভিযোগ, ভারতীয় সংবিধান  ১৯৭৩ থেকে হুবহু টুকে দিয়েছে পাকিস্তান৷

(জীবন বাজি রেখে কীভাবে শত্রুশিবিরে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন জওয়ানরা?)

গত ৯ জানুয়ারি পাক পার্লামেন্টে দ্য ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) বিলের খসড়া ২০১৭ পেশ করেছেন পিপিপি-র সেনেটর বাবর আওয়ান৷ খসড়াটি আপাতত হিউম্যান রাইটস কমিশনের সেনেট ফাংশনাল কমিটির কাছে পাঠানো হয়েছে৷ এক্সপ্রেস ট্রিবিউন-এর দাবি, খসড়ার প্রতিটা বক্তব্য হুবহু ভারতের কাছ থেকে টোকা৷ একমাত্র পরিবর্তন বলতে ‘ভারত’ নামগুলি পাল্টে ‘পাকিস্তান’ করে দেওয়া হয়েছে বিলে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(আফজল গুরুর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে থমথমে কাশ্মীর)

মানবাধিকার কমিশনের এক উচ্চপদস্থ কর্তা পাকিস্তানের এই কারচুপি ফাঁস করে দিয়ে বলেছেন, “খসড়ার প্রতিটি লাইন ভারতে পাশ হওয়া বিলের সঙ্গে মিলে যাচ্ছে৷” কিন্তু এই বক্তব্য মানতে নারাজ পাক প্রশাসন৷ তাদের হাস্যকর দাবি, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে এই বিলের খসড়া বানানো হয়েছে৷ এখানেই শেষ নয়, যাঁদের জন্য এই বিল আনার প্রস্তাব, সেই রূপান্তরকামীরাই সবচেয়ে বেশি এই বিলের বিরোধিতা করছেন৷ ইতিমধ্যেই বিলটির বিরুদ্ধে তাঁদের এক সংগঠন সুপ্রিম কোর্ট, পেশোয়ার ও লাহোর হাই কোর্টে যাওয়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে৷ রূপান্তরকামীদের জন্য কাজ করে এমন একটি সংগঠনের সদস্য কামার নাসিম জানিয়েছেন, এই বিল রূপান্তরকামীদের বেঁচে থাকা আরও কঠিন করে দেবে৷

(মুসলিমদেরও ‘ভারত মাতা’র পুজো করা উচিত: মোহন ভাগবত)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.