Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বয়লার বিস্ফোরণে ঢাকায় মৃত বেড়ে ৩৩

কারখানার ভেতরে আরও মৃতদেহ থাকতে পারে বলে মনে করছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৬, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৬, ১৯:৫৩

options
link
বয়লার বিস্ফোরণে ঢাকায় মৃত বেড়ে ৩৩ zoom

সুকুমার সরকার, ঢাকা: ঢাকা থেকে ১৬ কিলোমিটার দূরে টঙ্গী বিসিক শিল্পনগরীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়েলসের কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩। সোমবার অগ্নিকাণ্ডের ৫৬ ঘণ্টা পর কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয় চারজনের মৃতদেহ।

কারখানার ভেতরে আরও মৃতদেহ থাকতে পারে বলে মনে করছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা। কারখানার ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সোমবার সকাল থেকে দমকল কর্মীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার ভোর ৬ টার দিকে টাম্পাকোয় বিস্ফোরণের ফলে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এ সময় কারখানার সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশাচালক ও দুই যাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলে ও পরে হাসপাতালে  ১১ জন নিহত হন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.