সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ অন্যের উপকার আমরা অনেক সময় ভুলে যাই৷ বা বলা ভাল, মনে রাখি না৷ অবলা জীবরা কিন্তু তেমন নয়৷ এই যেমন কুকুরের কথাই ধরুন না৷ একবার যদি কেউ তাকে আশ্রয় দেয়, ভালোবাসা দেয়, সে কখনও তাঁকে ছেড়ে যায় না৷ নিজের জীবন বিপন্ন জেনেও প্রভুকে আঁকড়ে ধরে থাকে, বাঁচানোর চেষ্টা করে৷ তাই তো কুকুরকেই মানুষের শ্রেষ্ঠ বন্ধু বলা হয়৷ আর এই প্রবাদবাক্য যে মিথ্যা নয়, ফের তার প্রমাণ মিলল৷
[নতুন রঙের WhatsApp ব্যবহার করেছেন কি?]
ঘটনাটি আর্জেন্টিনার৷ প্রায় বছর চারেক আগে রাস্তা থেকে একটি কুকুরকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন জেসাস হিউসি নামে এক ব্যক্তি৷ নাম দেন টনি৷ জেসাসের সেই উপকার কিন্তু ভোলেনি টনি৷ সম্প্রতি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন জেসাস৷ কোনও সাহায্যকারী না আসা পর্যন্ত প্রভুকে জড়িয়ে বসেছিল সারমেয়টি৷ এমনক, উদ্ধারকারীরা জেসাসকে উদ্ধার করার পরও তাঁকে কাছছাড়া করতে চাইছিল না সে৷ এমনটাই জানিয়েছেন উদ্ধারকারীরা৷ সেই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
[প্রেম আর শরীরি উষ্ণতায় জমজমাট ‘রাবতা’র নতুন গান]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন