সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ ভোটে জিতেছেন৷ এখনও আনুষ্ঠানিকভাবে মসনদে বসা হয়ে ওঠেনি৷ এর মধ্যেই নিজের আগ্রাসী মনোভাব বারবার প্রকাশ করে চলেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার সরাসরি চিনকে চোর আখ্যা দিলেন তিনি৷
গত বৃহস্পতিবার দক্ষিণ চিন সাগরে আমেরিকার একটি সামুদ্রিক ড্রোন আটক করে চিনা সেনা৷ পেন্টাগনের তরফে দাবি করা হয়, ড্রোনটি দক্ষিণ চিন সাগরে গবেষণামূলক কাজ করছিল, যখন চিন সেটিকে আটক করে৷ চিনের পাল্টা দাবি, ড্রোনটি তাদের জলসীমায় ঢুকে পড়েছিল বেআইনিভাবে৷
হোয়াইট হাউস সূত্রে খবর পাওয়া গিয়েছিল, ড্রোনটি ফিরিয়ে আনার জন্য চিনের সঙ্গে বোঝাপড়া শুরু করা হয়েছে৷ এমন সময় বিস্ফোরক টুইটে চিনকে আক্রমণ করেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট৷ ট্রাম্প লিখেছেন, আমাদের চিনকে বলা উচিত ওই ড্রোনটি আমরা চাই না যেটা ওরা চুরি করেছে – সেটা ওরাই রাখুক৷
We should tell China that we don’t want the drone they stole back.- let them keep it!
— Donald J. Trump (@realDonaldTrump) 18 December 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন