সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র চার দিনের ব্যবধানে ফের কেঁপে উঠল ইতালি৷ রবিবার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় মধ্য ইতালিতে৷ ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৬৷ এদিনের কম্পনে ভেঙে পড়েছে মধ্য ইতালির ছোট ছোট শহরের বাড়ি ও চার্চগুলি৷ প্রাণহানির কোনও খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন ২০ জন৷
গত ২৪ আগস্ট ভয়াবহ ভূমিকম্পে ইতালিতে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল৷ রবিবার ফের তীব্র কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত আম জনতা৷ নর্সিয়া, উমব্রিয়ার মতো অঞ্চলে বহু বাড়ি, চার্চ ভেঙে পড়েছে৷ স্থানীয় টেলিভিশন চ্যানেলে সেগুলির সরাসরি সম্প্রচার দেখে বাড়িতে বসে আঁতকে উঠেছেন আশেপাশের এলাকার মানুষ৷ নর্সিয়ায় ঐতিহাসিক সেন্ট বেনেডিক্ট রাজপ্রাসাদের বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে৷ রবিবারের কম্পনে গুঁড়িয়ে গিয়েছে টাউন হলও৷ গত বুধবারও মধ্য ইতালিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
#Italy quake: Norcia’s Basilica of St. Benedict reportedly destroyed
Before and after
#ItalyEarthquake pic.twitter.com/VNXcsAom3O— Global News (@ofirzarfatinews) October 30, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন