Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
suicide bomber

সোমালিয়ার সেনা ঘাঁটির সামনে আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ৮

জখম হয়েছেন ১৪ জনের বেশি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২০, ২৩:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২০, ২৩:৩৫

options
link
সোমালিয়ার সেনা ঘাঁটির সামনে আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ৮ zoom
ঘটনাস্থলের ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমালিয়ার সেনা ঘাঁটির সামনে আত্মঘাতী জঙ্গি হামলার জেরে মৃত্যু হল কমপক্ষে আট জনের। জখম হয়েছেন আরও ১৪ জনের বেশি। ঘটনাটি ঘটেছে সোমালিয়ার রাজধানী মোগাদিশু (Mogadishu) -তে। এই হামলার কিছুক্ষণ বাদেই এর দায় স্বীকার করে সোমালিয়ার কুখ্যাত জঙ্গি সংগঠন আল শাবাব।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে মোগাদিশুর ওয়ার্থা-নাবাদ্দা জেলার নতুন তৈরি হওয়া স্পোর্টস স্টেডিয়ামের কাছে অবস্থিত ১২ এপ্রিল আর্মি বিগ্রেড নামে সেনা ঘাঁটির সামনে। আচমকা সেখানে বিস্ফোরক ভরতি গাড়ি নিয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। নিমেষে কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। পরে ঘটনাস্থল থেকে আট জন সেনার মৃতদেহ উদ্ধার করা হয়। ১৪ জনের বেশি সেনাকর্মীকে জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন; করোনার টিকা নিয়ে ‘স্বার্থপরতা’ নয়, ধনী দেশগুলিকে হুঁশিয়ারি WHO’র]

এপ্রসঙ্গে সোমালিয়ার এক সেনা আধিকারিক আবদুল্লাহি মহমুদ বলেন, ‘আমি নিশ্চিত কোনও আত্মঘাতী জঙ্গি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এর ফলে কতজন মারা গিয়েছেন তা খতিয়ে দেখছি।’

এদিকে এই ঘটনার কিছুক্ষণ বাদেই হামলার দায় স্বীকার করে আল শাবাব (al-Shabab) গ্রুপের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব। বিবৃতি দিয়ে জানায়, আমরা মোগাদিসুর একটি বড় বিধর্মী সামরিক ঘাঁটিতে সফলভাবে অভিযান চালিয়েছি। এতে বহু শত্রু নিহত এবং আহত হয়েছে।

[আরও পড়ুন; বাড়ছে চিনের সঙ্গে সংঘাত, হংকংয়ের প্রশাসকের উপর নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.