Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে বুঝবে ভারত, হুমকি হাফিজের!

পাল্টা হুমকি দিয়েই আপাতত ভারতের উপর চাপ বজায় রাখার স্ট্র্যাটেজি নিয়েছে পাকিস্তান৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৬, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৬, ১৩:২৯

options
link
সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে বুঝবে ভারত, হুমকি হাফিজের! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত যে সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটতে পারে, এমনটা আন্দাজই করেনি পাকিস্তান৷ আর তাই ভারতের পদক্ষেপের পর রীতিমতো সন্ত্রস্ত পাক প্রশাসন৷ তবে পাল্টা হুমকি দিয়েই আপাতত ভারতের উপর চাপ বজায় রাখার স্ট্র্যাটেজি নিয়েছে পাকিস্তান৷ সেই মতো পাক প্রধানমন্ত্রীকে সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে, তা ভারতকে বুঝিয়ে দেওয়ার আর্জি জানাল অন্যতম লস্কর প্রধান হাফিজ সঈদ৷

উরি হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, হামলার মূলচক্রীদের রেয়াত করা হবে না৷ তবে পাকিস্তানকে জবাব দেওয়ার প্রক্রিয়া নিয়ে দেশের অভ্যন্তরেই মোদির উপর চাপ বাড়ছিল৷ কিন্তু তা সত্ত্বেও কোনওরকম ইঙ্গিত দেননি মোদি৷ বলেছিলেন, সেনা কথায় নয়, কাজে জবাব দেয়৷ কিন্তু তা সরাসরি যুদ্ধ ঘোষণা করে, নাকি সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে তা ঘুণাক্ষরেও জানতে দেননি প্রধানমন্ত্রী৷ ঘনিষ্ঠ সূত্রের খবর, সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত প্রায় সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তবে কখন, কীভাবে তা করা হবে সে ভার ছিল সেনার উপরই৷ সেনা নিজের প্রস্তুতির জন্যই দিন দশেক সময় নিয়েছিল৷ কখন কীভাবে উরি হামলার জবাব দেওয়া হবে, তা সেনাই ঠিক করবে বলেও জানিয়ে রেখেছিল ভারতীয় বাহিনী৷ এর মধ্যে কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা চালান মোদি৷ ফলে পাক প্রশাসনের পক্ষে সার্জিক্যাল স্ট্রাইকের মতো পদক্ষেপ আঁচ করা সম্ভব হয়নি৷ ফলত ভারতের এই পদক্ষেপের পর দুই শরিফই বেজায় বিপাকে পড়েছেন৷ দেশের অভ্যন্তরে তাঁদের উপর ভারতকে জবাব দেওয়ার জন্য চাপ বাড়ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই পরিস্থিতিতেই ভারতের প্রতি বিষোদ্গার করে বাড়তে থাকা উত্তেজনা খানিকটা প্রশমিত করার চেষ্টা করলেন সঈদ৷ তাঁর দাবি, সার্জিক্যাল স্ট্রাইকে ভারতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ প্রাণ হারিয়েছেন বহু ভারতীয় জওয়ান৷ ভারত সে কথা গোপন করছে বলেও অভিযোগ তাঁর৷ আর তাই পাক প্রধানমন্ত্রীর কাছে তাঁর আর্জি, পাকিস্তান যেন ভারতকে দেখিয়ে দেয় সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে৷

যদিও পাকিস্তানের এই দাবি আগেই অস্বীকার করেছে ভারত৷ পাকিস্তানে সম্প্রচারিত ভারতীয় জওয়ানের মৃত্যুর খবর যে ভুয়া তাও জানিয়েছে ভারত৷ সার্জিক্যাল স্ট্রাইক ক্যামেরাবন্দিও করে রাখা হয়েছে, যা পাকিস্তানের দাবিকে উড়িয়ে নস্যাৎ করতে পারে৷ তবে পাকিস্তানের তরফে পাল্টা হানার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না ভারত৷ সীমান্ত লাগোয়া রাজ্যগুলিকে ফাঁকা করে দেওয়া হয়েছে৷ এছাড়া সারা দেশ জুড়েই হামলার আশঙ্কায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.