সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে আগামী ৮ বছর ভোটে লড়তে পারবেন না ব্রাজিলের (Brazil) প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো (Jair Bolsonaro)। এমনই নির্দেশ জারি করেছে সেদেশের নির্বাচন সংক্রান্ত শীর্ষ আদালত সুপ্রিম ইলেকটোরাল কোর্ট। ২০২২ সালে নির্বাচনে হেরে বলসোনারো দাবি করেছিলেন, কারচুপি হয়েছে ভোটে। এরপরই তাঁর হাজার হাজার সমর্থক পথে নেমে আসে বিক্ষোভ দেখাতে। পোড়ানো হয় জাতীয় পতাকা। ব্রাজিলের সংসদ ভবনে হামলা করার চেষ্টাও হয়। এরপরই মামলা গড়ায় আদালতে।
এবার আদালত জানিয়ে দিল, ক্ষমতার অপব্যবহার করেছেন বলসোনারো। সরকারি সংবাদমাধ্যমকেও তিনি প্রভাবিত করেছিলেন ভোটপ্রচারের সময়। আর এই কারণেই ২০৩০ সাল পর্যন্ত তিনি ভোটে লড়তে পারবেন না। আদালতের এমন নির্দেশের পরই পরিষ্কার হয়ে গেল, ২০২৬ সালের নির্বাচনে আর লড়তে পারবেন না বলসোনারো।
[আরও পড়ুন: বাড়ানো হবে রাস্তা, একই সঙ্গে হনুমান মন্দির ও মাজার ভেঙে দিল দিল্লি সরকার]
এই রায়কে একেবারেই তিনি মানতে পারছেন না, বলে জানিয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট। তাঁর পিছনে ছুরি মারা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন বলসোনারো। তবে এখনই সব আশা হচ্ছে না। এখনও এই রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর অধিকার রয়েছে তাঁর। তবে যদি সেবারও আদালত একই রায় দেয়, তাহলে আর কিছু করার থাকবে না। এই পরিস্থিতিতে বলসোনারো আবেদন করবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: জ্বলছে মণিপুর, তবু ‘মানুষের ভালবাসার টানে’ ইস্তফায় নারাজ মুখ্যমন্ত্রী এন বিরেন সিং]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন