Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

রামকৃষ্ণ মিশনের মহারাজকে হত্যার হুমকি আইএসের!

একের পর এক পুরোহিত এবং হিন্দুদের হত্যা করছে দুষ্কৃতীরা৷ এবার তারা রামকৃষ্ণ মিশনের মহারাজকেও আক্রমণ করার হুমকি দিল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৬, ১৯:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৬, ১৯:৪৯

options
link
রামকৃষ্ণ মিশনের মহারাজকে হত্যার হুমকি আইএসের! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুদের উপর ক্রমাগত নৃশংস আক্রমণে যেন নজির গড়ছে বাংলাদেশ৷ গতকাল বাংলাদেশের মাদারিপুরের এক অঙ্কের অধ্যাপককে সশস্ত্র দুষ্কৃতীবাহিনী তুলে নিয়ে যায়৷ সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই আবার প্রাণনাশের হুমকি পেলেন বাংলাদেশের আরও একজন৷ রামকৃষ্ণ মিশনের বাংলাদেশ শাখার এক মহারাজকে হুমকি চিঠি পাঠান হয়৷ চিঠিতে লেখা রয়েছে, “বাংলাদেশ আইএসআইএস অধ্যুষিত৷ এখানে নিজের ধর্মপ্রচার করতে হবে না৷ এখানে অন্য ধর্ম প্রচার করার কোনও জায়গা নেই৷ যদি এরপরে ধর্মপ্রচার করার সাহস দেখাও তবে আগামী ২০-৩০ তারিখের মধ্যে তোমাকে অপহরণ করে হত্যা করা হবে৷ “

গত কয়েকমাস ধরে বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে৷ একের পর এক পুরোহিত এবং হিন্দুদের হত্যা করছে দুষ্কৃতীরা৷ এবার তারা রামকৃষ্ণ মিশনের মহারাজকেও আক্রমণ করার হুমকি দিল৷
রামকৃষ্ণ মিশনের তরফ থেকে স্থানীয় থানায় ডায়েরি করা হয়েছে৷ বাড়ানো হয়েছে রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা৷ এহেন ঘটনায় বাংলাদেশের হিন্দুদের মধ্যে আরও আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.