Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে হিন্দু মন্দিরে ভাঙচুর চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা

ঠাকুরের মূর্তির অপমান এবং সন্ত্রাসবাদের অভিযোগ দায়ের করা হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০১৭, ০৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০১৭, ০৯:০৭

options
link
পাকিস্তানে হিন্দু মন্দিরে ভাঙচুর চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে কি সুরক্ষিত হিন্দু মন্দির? দক্ষিণ সিন্ধ প্রদেশের হিন্দু মন্দির সম্পর্কে অন্তত তেমনটা বলা যাচ্ছে না৷ কারণ কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ভাঙচুর চালাল থাট্টা জেলার ঘারো শহরের এক হিন্দু মন্দিরে৷

[লন্ডনে ভয়াবহ জঙ্গি হানার ছক বানচাল, গ্রেপ্তার ৬]

শুক্রবার বিকেলের ঘটনা৷ আচমকাই কয়েকজন মন্দিরের ভিতরে ঢুকে ভাঙচুর চালাতে থাকে৷ ভেঙে ফেলা হয় ঠাকুরের মূর্তিও৷ পরে মূর্তির কিছু ভাঙা অংশ বাইরের নর্দমায় পড়ে থাকতেও দেখা গিয়েছে৷ এমন কাণ্ড কে বা কারা ঘটাল, এর পিছনে বড়সড় কোনও ছক রয়েছে কি না, তা এখনও জানা যায়নি৷ তবে থানায় ঠাকুরের মূর্তির অপমান এবং সন্ত্রাসবাদের অভিযোগ দায়ের করা হয়েছে৷ এসএসপি থাট্টা ফিদা হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি৷ এদিকে স্থানীয় হিন্দু কাউন্সিলর লাল মাহেশ্বরী জানিয়েছেন, আগের দিন রাতে তিনি মন্দিরের ভিতরই ছিলেন৷ পরের দিন পুজোর প্রস্তুতির জন্যই সেখানে হাজির ছিলেন তিনি৷ তিনি আন্দাজও করতে পারেননি, এমন কিছু হতে চলেছে৷ সিন্ধ প্রদেশে সংখ্যালঘু প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা ডক্টর খাট্টো মাল বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[হৃদরোগে আক্রান্ত ডন! দাউদের শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনা তুঙ্গে]

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের একটি হিন্দু মন্দিরেও ভাঙচুর করা হয়েছিল৷ এর ফলে মুসলিম সম্প্রদায়ের উপর হিন্দুদের ক্ষোভ প্রকাশের ঘটনা শিরোনামে উঠে এসেছিল৷

ফাইল চিত্র

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.