সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মন্দিরের বিগ্রহ ভাঙচুরের ঘটনা ঘটল বাংলাদেশে। গোপালগঞ্জে কালীবাড়ির বিগ্রহ ভাঙচুর করা হয়েছে।ঘটনা গত শনিবারের। রাতে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ঘোষগাতী গ্রামের কালীবাড়ির মূর্তি ভাঙার ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। জানা গিয়েছে, দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে কালী ও শিব বিগ্রহের মাথা ভেঙে ফেলে। রবিবার ভোরের দিকে পূজারী সবিতা বালা মন্দিরে এলে দেখেন বিগ্রহ ভাঙচুর করা হয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন তিনি। গোপালগঞ্জ সদর থানা পুলিশ খবর পেয়ে মন্দির পরিদর্শন করে। তারপরই ঘটনার তদন্ত শুরু হয়। মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
[বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম শুনেই অগ্নিশর্মা মমতা]
মন্দির কমিটির সভাপতি রঞ্জন কুমার বিশ্বাস জানান, শতবর্ষের ঐতিহ্যবাহী এই কালীবাড়ি। এখানে প্রতিদিন সকাল-সন্ধে পুজো হয়। অনেকেই পুজো দিতে আসেন মন্দিরে। শনিবার রাতের প্রার্থনা শেষে পূজারীরা মন্দিরের দরজা বন্ধ করে চলে যান। রাতের অন্ধকারে কেউ বা কারা মন্দিরে ঢুকে বিগ্রহ ভাঙচুর করেছে, তা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। বিগ্রহ ভাঙার ঘটনায় গ্রামের সকলেই মর্মাহত। মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়, মন্দিরের বিগ্রহ ভাঙচুর করার মতো কোনও অপ্রীতিকর ঘটনা এর আগে কখনও সেখানে ঘটেনি। এ কারণে কাউকে সন্দেহও করা যাচ্ছে না। গোটা ঘটনায় তাঁরা শোকাহত। ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশের কাছে দাবি জানাচ্ছেন তাঁরা। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। মন্দির কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানানো হয়। বোড়াশী ইউনিয়নের ওয়ার্ড সদস্য আলম মোল্লা বলেন, এখানে দীর্ঘকাল হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবেই থেকে আসছেন। তিনি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
[পাকিস্তানে অভিযান চালাক ‘লালফৌজ’, দাবি ক্ষুব্ধ চিনা নেটিজেনদের]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন