Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা করে আফগান বায়ুসেনার ‘শেরনি’ সাফিয়া

হিজাব পরেই যুদ্ধবিমান নিয়ে উড়ে যান মুক্ত আকাশে৷ সমস্ত সীমা পেরিয়ে৷ সমস্ত বাধা পেরিয়ে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১৩:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১৩:২৬

options
link
তালিবানি রক্তচক্ষু উপেক্ষা করে আফগান বায়ুসেনার ‘শেরনি’ সাফিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাহিনি নয়ের দশকের৷ আফগানিস্তানে তখন তালিবানি ঔদ্ধত্যের রমরমা৷ নিজের বাড়িতেও মেয়েরা নিরাপদ নয়, তা সে বাচ্চা হোক বা বুড়ো৷ পরিবারটা কোনরকমে পালিয়ে এল পাকিস্তানে৷ ঠাঁই হল উদ্বাস্তু শিবিরে৷ বাকি সবাই মানিয়ে নিতে শিখে গিয়েছিলেন৷ শিখল না শুধু ছোট্ট মেয়েটা৷ কোনও নিয়ম মানত না৷ নিজের জেদই বজায় রাখত৷ সেই জেদই আজও সম্বল করেই আজ আফগান এয়ার ফোর্সের যুদ্ধবিমান ওড়াতে সক্ষম দ্বিতীয় মহিলা পাইলট সাফিয়া ফিরোজি৷

In this Monday, Nov. 21, 2016, photo, Afghanistan's first couple pilot, Captain Safia Ferozi, 26, speaks during an interview with the Associated Press after her flight, at the Afghan military airbase in Kabul, Afghanistan, (AP Photo/Rahmat Gul)

Advertisement

২০০১ সালে যখন আফগানিস্তানে তালিবানি শাসনের অবসান হয়৷ উদ্বাস্তু হিসেবেই পাকিস্তান থেকে ফিরে আসেন সাফিয়া৷ সেখানে থেকেই স্নাতক হন৷ পড়াশোনা শেষ করে আফগান সেনায় যোগ দেন কমিউনিকেশন অফিসার হিসেবে৷ কিন্তু, ভাগ্য তাঁর জন্য রেখেছিল অন্য আকাশ৷ তাই আফগান সেনার পক্ষ থেকে ঘোষণা করা হয় মহিলা পাইলট প্রয়োজন৷ ১১ জন মহিলা পরীক্ষা দিয়েছিলেন সাফিয়ার সঙ্গে৷ তিনিই একমাত্র সফল হন৷ হিজাব পরেই হাল ধরেন আফগান যুদ্ধ বিমানের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

২৬ বছরের সাফিয়া বিয়ে করেছেন এক সহকর্মীকেই৷ আফগান এয়ার ফোর্সের C-208 টার্বোপ্রপ বিমান ওড়ান তাঁর স্বামী৷ দু’জনের আট মাসের এক সন্তানও রয়েছে৷ সবদিকই সমান তালে সামলান সাফিয়া৷ আর প্রয়োজন পড়লেই যুদ্ধবিমান নিয়ে উড়ে যান মুক্ত আকাশে৷ সমস্ত সীমা পেরিয়ে৷ সমস্ত বাধা পেরিয়ে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

afghanistan_female_pi_shar_2_1481115094

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.