Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

‘নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই’, টুইট পাক প্রধানমন্ত্রীর

যুদ্ধ আবহে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়ায় ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি ওঠে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৯, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৯, ১৫:৩২

options
link
‘নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই’, টুইট পাক প্রধানমন্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ‘শান্তির বার্তা’ দিয়ে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছেন ইমরান খান৷ তাই তাঁকে শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠেছিল৷ শুরু হয়েছিল অনলাইন পিটিশনে সই সংগ্রহের কাজও৷ নোবেল দেওয়ার দাবি  খারিজ করলেন পাক প্রধানমন্ত্রী স্বয়ং৷ টুইট করে জানালেন, ‘‘আমি শান্তি নোবেল পাওয়ার যোগ্য নই৷’’

[বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ক্যানসার গবেষণায় নতুন পথ দেখালেন ভারতীয় বংশোদ্ভূত]

ভালবাসার দিনে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে ওঠে উপত্যকা৷ সেনা কনভয়ে ঢুকে জইশ জঙ্গির হামলায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ তার পালটা হিসাবে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিঘাঁটি৷ ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে শিক্ষা না নিয়ে পরেরদিন ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানের যুদ্ধবিমান এফ-১৬৷ তাকে ধাওয়া করতে গিয়ে মিগ-২১ নিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ বেশ কয়েকদিন টানাপোড়েনের পর পাক সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান জানান ভারতের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে৷ সেই মতো গত শুক্রবার ভারতের বীর পুত্র দেশে ফেরেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বেঁচে আছে জঙ্গি মাসুদ, বিবৃতি দিয়ে দাবি জইশ-এর]

শান্তির বার্তা দিয়ে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার পরই পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি ওঠে৷ এর জন্য অনলাইন পিটিশনে সই সংগ্রহও শুরু হয়৷ টুইটার ট্রেন্ডে পরিণত হয় #NobelPrizeForImran৷ এর মাঝে সোমবার সকালে শান্তি নোবেল নিয়ে টুইট করেন পাক প্রধানমন্ত্রী৷ তিনি লেখেন, ‘‘আমি শান্তি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নই৷ যিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবেন এবং উপমহাদেশের উন্নয়ন ঘটাতে পারবেন, সেই ব্যক্তিই এই পুরস্কার পাওয়ার যোগ্য।’’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.