Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ব্রিটেনে হেনস্তার মুখে ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক

তাঁকে ‘পাকি’ বলে অভিহিত করা হয়৷ দক্ষিণ এশিয়ার মানুষদের অপমান করতেই এই কথা প্রচলিত সেখানে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৩৮

options
link
ব্রিটেনে হেনস্তার মুখে ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর থেকেই ব্রিটেনে জাতিবিদ্বেষ বাড়ার অভিযোগ উঠেছে৷ তারই শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা সাংবাদিক৷ নিজের শহরেই এমন হেনস্তার মুখে পড়ে অপমানিত সীমা কোটেচা নামে ওই মহিলা৷

গণভোটে ব্রেক্সিটের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর থেকেই এই বিদ্বেষের প্রসঙ্গ মাথাচাড়া দিয়েছিল৷ অনাবাসী ভারতীয়রাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন৷ তা যে কতটা সত্যি তা এই ঘটনাই প্রমাণ করল৷ সীমা কোটেচা নামে ওই সাংবাদিক বিবিসি-র হয়ে সাংবাদিকতা করেন৷ ‘ব্রেক্সিট’ নিয়ে রিপোর্টিং করার সময়ই তাঁর প্রতি অশ্লীল মন্তব্য করেন কেউ কেউ৷ তাঁকে ‘পাকি’ বলে অভিহিত করা হয়৷ দক্ষিণ এশিয়ার মানুষদের অপমান করতেই এই কথা প্রচলিত সেখানে৷ জন্মসূত্রে ভারতীয় হলেও সীমার বেড়ে ওঠা থেকে চাকরি দক্ষিণ ইংল্যান্ডেই৷ সেখানেই এমনটা যে ঘটতে পারে তা কল্পনাই করেননি সীমা৷ নিজের শহরের মানুষেরই আচমকা এই ব্যবহার বদলে তিনি যারপরনাই হতবাক৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও তাঁর বিদায়ী ভাষণে এই বিদ্বেষের আশঙ্কা করেছিলেন৷ তিনি আশা করেছিলেন, এরকম কোনও পরিস্থিতি যেন দেশে দেখা না দেয়৷ বাইরে থেকে যাঁরা এসেছেন তাঁরা যে সে দেশের সমৃদ্ধিতেও অবদান রেখেছেন এ কথা বারবার মনে করিয়ে দেন ক্যামেরন৷ কিন্তু তাঁর বক্তব্যে যে সুবুদ্ধি উদয় হয়নি এ ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল৷ মহিলা সাংবাদিকের হেনস্তার ঘটনার পাশাপাশি এক মুসলিম কসাইখানার মালিকের উপরও আক্রমণের ঘটনা ঘটেছে৷ কারা এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন তা দেখতে তদন্তে নেমেছে পুলিশ৷ তবে পুরোটাই মানুষের সহানুভূতির উপর নির্ভর করছে৷ ব্রেক্সিটের মতো রাজনৈতিক সিদ্ধান্ত জনজীবনের ভরকেন্দ্রটি নাড়িয়ে না দিক, এমনটাই কামনা করছেন সকল শ্রেণির শুভবুদ্ধিসম্পন্ন মানুষ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.