Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ফের এক ভারতীয় খুন মার্কিন যুক্তরাষ্ট্রে

মার্কিন মুলুকে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৭, ০৯:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৭, ০৯:৩৫

options
link
ফের এক ভারতীয় খুন মার্কিন যুক্তরাষ্ট্রে zoom

সংবাদ প্র্ততিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাসকে গুলি করে হত্যা করার ঘটনার রেশ এখনও কাটেনি৷ এরই মধ্যে আবার এক ভারতীয় খুন হলেন মার্কিন মুলুকে৷ দক্ষিণ ক্যারোলিনার ল্যাঙ্কাস্টারের বাসিন্দা হরনিশ প্যাটেলকে তাঁর বাড়ির সামনে মৃত অবস্থায় পাওয়া যায়৷ বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবাস করতেন৷ সেখানেই তাঁর একটি দোকান ছিল বলে জানা গিয়েছে৷

(এবার ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে সৌদি আরব!)

বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন হরনিশ৷ তিনি বাড়ির কাছাকাছি আসার পরই কেউ তাঁকে গুলি করে হত্যা করে বলে জানা যাচ্ছে৷ এই ঘটনায় আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷ হরনিশের প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরেও খুব অবাক হয়েছেন৷ জানা গিয়েছে, স্থানীয়দের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল হরনিশের৷ ঠিক কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ তবুও গত কয়েকদিন আগেই শ্রীনিবাসকে প্রবাসী হওয়ার মাশুল গুনতে হওয়ায় এই মৃত্যুর পিছনেও একই কারণ থাকতে পারে বলে সন্দেহ করছে বিশেষজ্ঞমহল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.