Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Plane accident

নিউ ইয়র্কে বিমান দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত মহিলার

তাঁর মেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৩, ১৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৩, ১৯:৪৭

options
link
নিউ ইয়র্কে বিমান দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত মহিলার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত এক মহিলার মর্মান্তিক মৃত্যু হল নিউ ইয়র্কের (New York) কাছেই এক বিমান দুর্ঘটনায় (Plane accident)। ওই দুর্ঘটনায় মহিলার কন্যা ও পাইলট ইনস্ট্রাকটর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মৃত মহিলার নাম রোমা গুপ্তা। তাঁর বয়স হয়েছিল ৬৩। তাঁর মেয়ে রিভা গুপ্তার বয়স ৩৩। তাঁরা চার আসনের সিঙ্গল ইঞ্জিনের ছোট ওই বিমানটিতে উঠেছিলেন। আচমকাই বিমানের ককপিট থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপরই বিমানটি আছড়ে পড়ে মাটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোমার। তাঁর মেয়ে ও ২৩ বছরের পাইলট ইনস্ট্রাকটরকে ভরতি করা হয়েছে হাসপাতালে। তাঁদের শরীরের বহু জায়গা পুড়ে গিয়েছে। তাঁরা গুরুতর আহত। দুর্ঘটনাস্থল থেকে একজন স্থানীয় নাগরিক তাঁদের উদ্ধার করেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘মোদি আসলে শয়তানের বশে থাকা হিন্দু’, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ পাক ক্রিকেট অধিনায়কের]

জানা গিয়েছে, এই উড়ানটি ছিল একটি পরীক্ষামূলক উড়ান। সাধারণ মানুষ কতটা উৎসাহিত হন, তা দেখাই ছিল লক্ষ্য। কিন্তু সেই উড়ানেই ঘটে যায় দুর্ঘটনা। কিন্তু বিমান ওড়ার খানিক পরেই পাইলট জানান, ধোঁয়া বেরচ্ছে কেবিন থেকে। কিন্তু শেষ পর্যন্ত কিছু করে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা। কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।

[আরও পড়ুন: গালে গাল ঠেকিয়ে আবিরকে রং মাখালেন ঋতাভরী, ভালবাসায় রঙিন ‘ফাটাফাটি’র নয়া ভিডিও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.