সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : আইসিস নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যু ঘিরে ফের ধোঁয়াশা। কয়েকদিন আগেই বাগদাদির মৃত্যু হয়েছে বলে দাবি করে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়ে ইরাকের কুর্দ বাহিনী জানাচ্ছে এই আইসিস নেতা বেঁচে আছেন। সিরিয়ার রাকা শহরের দক্ষিণে কোথাও আত্মগোপন করে আছেন তিনি।
[চিনের রকেট হামলায় মৃত্যু ১৫৮ জন ভারতীয় সেনার!]
সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইরাকের কুর্দ বাহিনীর সন্ত্রাসবাদ বিরোধী নেতা লাহুর তালাবানি বলেছেন, তাঁরা ৯৯ শতাংশ নিশ্চিত যে বাগদাদি জীবিত। এই বিষয়ে নাকি তাদের কাছে রিপোর্টও এসে পৌঁছেছে। ইরাক থেকে সিরিয়া, একের পর এক শক্ত ঘাঁটি হাতছাড়া হয়ে যাওয়ায় সম্প্রতি কোণঠাসা হয়ে পড়েছে আইসিস। তিন বছরের লড়াই শেষে গত সপ্তাহেই মসুল শহর আইসিসমুক্ত বলে ঘোষণা করেছে ইরাকের সরকারি বাহিনী। অন্য দিকে, সিরিয়ার রাকাতেও জমি হারাচ্ছে জঙ্গি সংগঠনটি। তবে তালাবানির মতে একের পর এক পরাজয়ের পরেও নিজেদের কৌশল পরিবর্তন করছে আইসিস। তাদের পরাজিত করতে ৩/৪ বছর লেগে যাবে।
[ফোন ব্যবহার নিয়ে বচসা, জওয়ানের গুলিতে মৃত্যু মেজরের]
সম্প্রতি রাশিয়া দাবি করেছিল মে মাসে তাদের বিমান হামলায় আবু বকর আল বাগদাদি মারা গিয়েছে। কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় বাগদাদি মৃত। তবে সেই তথ্যের সপক্ষে কোনও প্রমাণ তারা দেখাতে পারেনি। তবে বাগদাদির মৃত্যুর দাবি করার পর তার কোনো ভিডিও বা অডিও বার্তা পাওয়া যায়নি। বাগদাদির এ নীরবতাকেই অনেকে তার মৃত্যুর লক্ষণ হিসেবে মনে করছিলেন। তবে সে সমীকরণ আবার উলটে যাচ্ছে কুর্দ নেতার দাবির প্রেক্ষিতে। এ টানাপোড়েনের শেষ কোথায়, তা অবশ্য সময়ই বলবে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন