সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামিক স্টেটের মাথা আবু বকর আল বাগদাদিকে ঘিরে ফেলেছে ইরাকি সেনা৷ সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর৷ জঙ্গিদের শক্ত ঘাঁটি মসুল শহরের প্রান্তে চলছে সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াই৷ আইএস স্নাইপার, ল্যান্ডমাইনের বাধা কাটিয়ে শহরে ঢোকার চেষ্টা করছে সেনাবাহিনী৷ মসুল থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থান করছে ইরাকি সেনাবাহিনী৷ প্রায় দু’সপ্তাহ ধরে চলছে ব্যাটল ফর মসুল৷
দ্য ইন্ডিপেন্ডেন্ট সূত্রে খবর, মসুল যুদ্ধে এত বড় সাফল্য এর আগে সরকারি বাহিনী পায়নি৷ কুর্দিশ প্রেসিডেন্ট মাসুদ বারজানির চিফ অফ স্টাফ হুসেইন জানিয়েছেন, “আমাদের কাছে খবর রয়েছে, বাগদাদি শহরের ভিতর আটকে রয়েছে৷ তাকে নিকেশ করতে পারলেই গোটা আইএস জঙ্গি গোষ্ঠীর কোমর ভেঙে দেওয়া সম্ভব৷” কিন্তু ইরাকি সেনার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষকে নিরাপদে রেখে জঙ্গিদের নিকেশ করা৷ কারণ, জঙ্গিরা হাজার হাজার সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করছে৷ মসুল যুদ্ধে প্রচুর সাধারণ মানুষ মারা পড়ছেন বলে অভিযোগ উঠেছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন