Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

প্রায় ২০০ বছর পর খোলা হল প্রভু যিশুর সমাধি

পুরো কাজটিই ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে৷ তোলা হয়েছে অজস্র ছবি৷ যা দেখে শিহরিত হচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিষ্টানরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৬, ১০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৬, ১০:০০

options
link
প্রায় ২০০ বছর পর খোলা হল প্রভু যিশুর সমাধি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা পৃথিবীর খ্রিষ্টানরা বিশ্বাস করেন এখানেই সমাধিস্থ করা হয়েছিল প্রভু যিশুকে৷ ক্রুশবিদ্ধ করার পর তাঁকে শুইয়ে রাখা হয়েছিল একটি পাথরের উপর৷  হোলি সেপালকর গীর্জার নীচে থাকা যিশুর সেই সমাধি খুলে দেখলেন বিশেষজ্ঞরা৷  অন্তত গত দুই শতকে প্রথমবার খোলা হল এই সমাধি৷

সমাধিস্থল সংরক্ষণের বিশেষ কাজ ও সেই সঙ্গে প্রত্নতাত্ত্বিক গবেষণার কারণেই খোলা হয়েছিল এ সমাধি৷  যে অভিজ্ঞতা রীতিমতো বিস্ময়কর বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷  যে পাথরের উপর ক্রুশবিদ্ধ যিশুকে শুইয়ে রাখা হয়েছিল বলে দুনিয়াজোড়া বিশ্বাস, বিশেষজ্ঞরা সেই পাথর সরিয়ে দেখেন৷  এর আগে আগুনে  ক্ষয়ক্ষতি হওয়ার দরুণ আরও একবার মেরামতির কাজ হয়েছিল স্থানটিতে৷  তবে তাও প্রায় ২০০ বছর আগে বলেই মনে করা হচ্ছে৷  খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই স্থানে প্রতিদিনই বহু মানুষের সমাগম হয়৷  সারা বিশ্ব থেক পর্যটকরা এসে এই জায়গায় ভিড় জমান৷ সেই কারণেই মার্বেল স্ল্যাবটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে৷ সেটিকেই ঠিকঠাক করার কাজে খোলা হল যিশুর সমাধি৷ মার্চ পর্যন্ত চলবে এই সংরক্ষণ ও পুনর্নির্মাণ কাজ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরু গর্ভগৃহের আকৃতির এই জায়গার একেবারে নীচে আছে সমাধি৷ এই পুরো অংশটি যে এখনও প্রায় অবিকৃত আছে তা দেখে বিশেষজ্ঞরা চমকে গিয়েছেন৷  মার্বেল পাথরের নীচে কিছু জিনিসও পেয়েছেন বিশেষজ্ঞরা,  যা গবেষণার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে৷  প্রভু যিশুকে আদৌ ক্রুশবিদ্ধ হয়েছিল কি না তা নিয়ে অবশ্য তর্ক আছে৷ এমনকী তাঁর অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে৷ তবে হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাস পাথরের থেকেও ভারী৷ তাই ডিএনএ পরীক্ষা করার কিছু নেই, তেমন কোনও অবশেষ পাওয়াও যায়নি৷ তবে এই সংরক্ষণ কাজ যিশুর সমাধিকে নতুন করে দেখাল৷ সাধারণভাবে যেটুকু দেখা যায় বা ২০০ বছর ধরে মানুষ যা দেখে এসেছেন এতদিন, তার থেকে আলাদা ভাবেই দেখতে পাওয়া গেল যিশুর সমাধি৷ পুরো কাজটিই ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে৷  তোলা হয়েছে অজস্র ছবি৷  যা দেখে শিহরিত হচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিষ্টানরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

jesus-2_web

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.