সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন সফরে আসছেন৷ দু’ দিন আগেই হোয়াইট হাউস জানিয়েছিল, যুদ্ধং দেহি উত্তর কোরিয়াকে সংযত করতে একতরফাভাবে কঠোর ব্যবস্থা নিতে চলেছে আমেরিকা৷ তারই পাল্টা জবাব দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন৷ ট্রাম্পের চিন সফরের আগে ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলেন তিনি৷
[উত্তর কোরিয়াকে শিক্ষা দিতে আমেরিকা একাই একশো: ট্রাম্প]
কিম ও কমিউনিস্ট কোরিয়াকে দমন করতে আগামী সপ্তাহেই বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং৷ তার আগেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে তাঁদের কড়া বার্তা দিলেন কিম৷ গত এক বছর ধরে সব দেশের চোখরাঙানিকে উড়িয়ে দিয়ে একতরফাভাবে পর পর পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন স্বৈরাচারী কিম৷ মহাশক্তিধর প্রতিবেশী চিনও সংযত করতে পারেনি তাঁকে৷ তাই ট্রাম্প উত্তর কোরিয়াকে দমন করার হুঙ্কার ছাড়তেই ফের ট্রাম্পকে চ্যালেঞ্জ করে ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম৷ বুঝিয়ে দিলেন, আমেরিকাকে থোড়াই কেয়ার করেন তিনি৷ দেশের পূর্ব উপকূলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান তিনি৷ ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে আঘাত হানে৷ এটি কে-১৫ মডেলের মাঝারি পাল্লার মিসাইল৷ জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে৷ এই ক্ষেপণাস্ত্রটি ১৮৯ কিলোমিটার পর্যন্ত যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসনের কড়া প্রতিক্রিয়া, উত্তর কোরিয়াকে সবক শেখানোর সময় এসেছে৷
[জঙ্গি হামলার আশঙ্কায় ব্রিটেনে জারি চূড়ান্ত সতর্কতা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন