সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার ভার্টিগো আছে? মানে ওই যে উপর থেকে নিচের দিকে তাকালে মাথা ঘোরা শুরু হয়। সেই রোগ যদি থাকে, তাহলে আশা ছেড়ে দিন। এই ব্রিজে আপনার চড়া হবে না। একবার একঝলক ছবিতেই দেখুন সেই সেতুটিকে।

অতি বড় সাহসীরও বুক কাঁপবে এই ব্রিজে উঠতে। তবে যদি সাহস করে নিচে না তাকিয়ে শুধুই চারপাশে তাকান, তাহলে কিন্তু স্বর্গ চোখে পড়বে। হ্যাঁ। ঠিকই শুনেছেন। চারপাশের নৈসর্গিক দৃশ্যের মতোই হয়তো আমাদের শোনা স্বর্গের চেহারা। কে বলতে পারে! স্বর্গলাভ হোক বা না হোক, মাটির পৃথিবীতে স্বর্গ এভাবেও নেমে আসে।


প্রায় ১৬৪০ ফুট উপরে তৈরি করা হয়েছে পায়ে হাঁটা ব্রিজ। সুইজারল্যান্ডের জেরম্যাটের এই সেতুটি এখন পাহাড়প্রেমীদের বিশেষ আকর্ষণ।বিশ্বের সবচেয়ে লম্বা এই ইউরোপ ব্রিজে আপনি অনায়াসে ঘুরতে পারবেন পায়ে হেঁটে। জেরম্যাট টুরিস্ট বোর্ড আশাবাদী, এই ব্রিজ দর্শক টানতে সাহায্য করবে। এর আগে এখানে যে সেতুটি ছিল, তা পাথর ধসে রীতিমতো ক্ষতিগ্রস্থ হয়। তার মেরামতি করেই বর্তমানে বিশ্বের দীর্ঘতম এই সেতু তৈরি করা হয়েছে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন