Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ঢাকায় গুলশন হামলার ‘অস্ত্র সরবরাহকারী’ গ্রেপ্তার

আমের ট্রাকে অস্ত্র পাচারের অভিযোগ ধৃতের বিরুদ্ধে

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৭, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৭, ১৫:৪৩

options
link
ঢাকায় গুলশন হামলার ‘অস্ত্র সরবরাহকারী’ গ্রেপ্তার zoom

সুকুমার সরকার, ঢাকা :  গুলশন-হামলার ঘটনায় আরও এক নব্য জেএমবি নেতাকে গ্রেপ্তার করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম ইউনিট। ধৃতের নাম মিজানুর রহমান (৪০) ওরফে বড় মিজান। গুলশন হলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহে নাম জড়ায় মিজানুরের।

ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে ঢাকার বনানী এলাকায় একটি বাস থেকে গ্রেপ্তার করা হয় মিজানুরকে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে  AK-22 রাইফেল, ডেটোনেটর, হ্যান্ড গ্রেনেড, গুলি বাংলাদেশে সরবরাহ করত মিজানুর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অস্কারের ব্যাকস্টেজে ‘মাতাল’ প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও

গুলশন হামলার আগে একটি আমের ট্রাকে এইসব অস্ত্র তানভির কাদরির বাড়িতে রেখে আসে সে। হামলার সময় এই অস্ত্রই ব্যবহার করা হয়। গত ২ নভেম্বর মিজানুরের ছোটভাই-সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করেই উঠে আসে মিজানুরের নাম। বুধবার তাকে আদালতে তোলা হয়েছে।

ফাঁস ‘আনারকলি অব আরা’র যৌন দৃশ্য, ভাইরাল ভিডিও

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.