নিজস্ব সংবাদদাতা, ঢাকা: মাত্র চার ঘণ্টার ব্যবধানে বুধবার চট্টগ্রাম-সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ও মৃদু- দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। এদিন সকাল সাড়ে ৮টা ও বেলা সাড়ে ১২টার দিকে দু’টি ভূকম্পন হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থ অবজারভেটরির ভারপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার জানিয়েছেন।
তিনি বলেন, বেলা সাড়ে ১২টায় রিখটার স্কেলে চার দশমিক সাত মাত্রার ভূমিকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৬০ কিলোমিটার পূর্বে ভারতের মিজোরামে। অধ্যাপক হুমায়ুন আরও জানান, ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। এর আগে সকালের ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৭ কিলোমিটার দূরে মায়ানমারে ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন