সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের কাদাধস। রাজধানী ফ্রিটাউনে ভূমিধসে নিখোঁজের সংখ্যা কমপক্ষে ৬০০ বলে জানিয়েছে রেডক্রস৷ ইতিমধ্যেই ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে খবর। এখনও চলছে প্রবল বৃষ্টি, ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়া ঘরবাড়িতে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ধসের সময় চাপা পড়া বাড়িঘরের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ফলে প্রাণহানির সংখ্যা অনেক বেশি। পাহাড় থেকে নেমে আসা কাদা ঢেকে ফেলেছে রাস্তা, বাড়িঘর। ভেসে আসছে একের পর এক মৃতদেহ৷ সেদেশের সরকারি মুখপাত্র কর্নেলিয়াস ডিভিঅক্স জানান, ভয়াবহ ভূমিধসের পর মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে কলেরা৷ পরিস্থিতি এতটাই খারাপ, গত দু’দিনে ১০০ জনের বেশি দুর্গতকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ সেনাবাহিনী বিধ্বস্ত এলাকায় এখনও পৌঁছতে পারেনি বলে খবর।

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা জানান গোটা দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। উপরাষ্ট্রপতি ভিক্টর বোকারি ফোহ গোটা ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ভূমিধসে যারা গৃহহীন হয়ে পড়েছে, সরকার তাদের পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে, রেডক্রসের মুখপাত্র প্যাট্রিক মাসাকুই বলেন, মৃতের সংখ্যা ৩২০ ছাড়িয়ে যাবে। ২৯৭টি দেহ উদ্ধার করা গেছে। যারমধ্যে ১০৯টি দেহ পুরুষের,৮৩জন মহিলা ও ১০৫টি শিশুর দেহ রয়েছে।কমপক্ষে ৯০০০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে রাষ্ট্রসংঘ।
[এবার জাদুঘরে সন্তানকে স্তন্যদান করতে গিয়ে হেনস্তার শিকার মহিলা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন