Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সন্তানকে খুন করার ভিডিও স্বামীকে পাঠাল মা

রাত ১১ টা ৯ মিনিট নাগাদ ছেলেকে খুন করে সেই ভিডিও স্বামীকে পাঠায় ক্লার্ক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০১৬, ১৭:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০১৬, ১৭:০২

options
link
সন্তানকে খুন করার ভিডিও স্বামীকে পাঠাল মা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানকে ঠান্ডা মাথায় খুন করে তার ভিডিও তুলল মা৷ স্বামীর সঙ্গে তর্ক-বিতর্কের সময় রাগের মাথায় সেই ভিডিও পাঠিয়ে দিল তাঁর মোবাইল ফোনে৷ এমন নৃশংস কাণ্ড ঘটানোয় গ্রেফতার করা হল ক্রিস্টিয়ান ক্লার্ককে৷

পুলিশ জানিয়েছে, ১৭ মাসের ছেলে আন্দ্রেকে হত্যা এবং ২ বছরের কন্যা সন্তান অ্যাঞ্জেলকে খুনের চেষ্টার অপরাধে জেল হেফাজতে পাঠানো হয়েছে ক্লার্ককে৷ গত মঙ্গলবারের ঘটনা৷ রাত ৯টা নাগাদ স্বামীর সঙ্গে মোবাইল চ্যাটিংয়ে বাদানুবাদ শুরু হয় ২১ বছরের ক্লার্কের৷ খুব কম সময়ই স্বামী-স্ত্রী একসঙ্গে থাকতেন৷ মার্কিনি মহিলার দাবি, বাচ্চাদের মল-মূত্র তাঁকেই পরিষ্কার করতে হত৷ তাঁর স্বামী অন্য কোনও মহিলার সঙ্গে ব্যস্ত থাকেন৷ এই প্রসঙ্গ নিয়েই রাগের মাথায় একের পর এক মেসেজ পাঠাতে থাকে স্বামীকে৷ তখনই সে জানায়, এভাবে দিনের পর দিন সন্তানদের একা সামলাতে হলে সন্তানদের সে মেরেই ফেলবে৷ সিদ্ধান্ত নিতে বিশেষ দেরিও করেনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাত ১১ টা ৯ মিনিট নাগাদ ছেলেকে খুন করে সেই ভিডিও স্বামীকে পাঠায় ক্লার্ক৷ পুলিশের কাছে ক্লার্ক পরে নিজেই স্বীকার করেছেন, আন্দ্রেকে সে শ্বাসরোধ করে খুন করেছে৷ মেয়েকেও খুনের চেষ্টা করেছে৷ ক্লার্কের স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা না হলেও পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.