Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

আমেরিকায় আরও সহজ ভারতীয়দের প্রবেশাধিকার

নতুন এই চুক্তিতে আমেরিকার বেশ কয়েকটি নির্দিষ্ট বিমানবন্দরে ঝামেলাহীন প্রবেশাধিকার পাবেন ভারতীয়রা৷ অযথা বাড়তি নিরাপত্তার গ্যাঁড়াকলে তাঁদের পড়তে হবে না৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৬, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৬, ১৪:৫৩

options
link
আমেরিকায় আরও সহজ ভারতীয়দের প্রবেশাধিকার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর আমেরিকার বিমান বন্দরে গিয়ে ‘রিজওয়ান’দের বলতে হবে না “মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট আ টেরোরিস্ট৷” কারণ এবার ভারতীয়দের জন্য আমেরিকায় প্রবেশের নিয়ম আরও শিথিল হতে চলেছে৷ সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হল নতুন গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম সম্পর্কিত মউ৷

নতুন এই চুক্তিতে আমেরিকার বেশ কয়েকটি নির্দিষ্ট বিমানবন্দরে ঝামেলাহীন প্রবেশাধিকার পাবেন ভারতীয়রা৷ অযথা বাড়তি নিরাপত্তার গ্যাঁড়াকলে তাঁদের পড়তে হবে না৷ অনেক কম সময়েই যাবতীয় অফিশিয়াল কাজকর্ম সেরে বিমানবন্দর থেকে বের হতে পারবেন ভারতীয়রা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বর্তমানে আমেরিকার ৪০টি বিমানবন্দর ও ১২টি প্রিক্লিয়ারেশন লোকেশনে গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম চালু রয়েছে৷ যাতে নথিভুক্ত রয়েছে মোট ১৮ লক্ষ যাত্রীর নাম এবং প্রতিমাসে প্রায় ৫০ হাজার মানুষ এই তালিকায় নাম লেখানোর জন্য আবেদন করেন৷ ভারত নবম দেশ, যার সঙ্গে এই মউ সই করল মার্কিন যুক্তরাষ্ট্র৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.