Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Muizzu

‘কয়েক শতাব্দীর বন্ধুত্ব’, ঢোঁক গিলে ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা মুইজ্জুর

ভারত বিরোধিতা করায় বেকায়দায় পড়েছেন মালদ্বীপের 'চিনপন্থী' প্রেসিডেন্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ২০:২৮

options
link
‘কয়েক শতাব্দীর বন্ধুত্ব’, ঢোঁক গিলে ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা মুইজ্জুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদ্বীপের (Maldives) ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মুইজ্জু (President Muizzu) ক্ষমতায় বসার পর থেকেই ভারতের সঙ্গে দ্বীপরাষ্ট্রের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। কিন্তু আখেরে নয়াদিল্লির সঙ্গে ‘বন্ধুত্ব’ যে টিকিয়ে রাখা দরকার, সেকথা বোধহয় বুঝতে পারছেন নতুন প্রেসিডেন্ট। শুক্রবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বার্তা জানালেন তিনি। সেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে ভারতের সঙ্গে মালদ্বীপের ‘কয়েক শতাব্দীর’ বন্ধুত্বের কথা।

ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আগামী দিনে ভারতের উন্নতি এবং অগ্রগতি কামনা করেছেন মুইজ্জু। তাঁর দপ্তরের তরফে একটি বিবৃতি পেশ করে এসম্পর্কে জানানো হয়েছে। বলা হয়েছে, মুইজ্জু তাঁর বার্তায় মালদ্বীপ-ভারতের কয়েক শতাব্দীর বন্ধুত্বের উল্লেখ করে জানিয়েছেন, দুই দেশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সম্মানের সম্পর্ক রয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিউটাউনের অভিজাত আবাসনের ১০ তলা থেকে ‘ঝাঁপ’ বধূর, দাম্পত্য অশান্তির জের?]

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) লাক্ষাদ্বীপ সফরের পরেই মালদ্বীপ-ভারত সংঘাত তুঙ্গে উঠেছে। এর মাঝখানেই চিন সফরে গিয়েছিলেন মুইজ্জু। এহেন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে এই আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক এই টানাপড়েনের মাঝেই এল মুইজ্জুর শুভেচ্ছা বার্তা। ওয়াকিবহাল মহলের ধারণা, যেহেতু মালদ্বীপের পর্যটন ব্যবসা প্রায় পুরোটাই ভারতের উপরে নির্ভরশীল, তাই নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের অবনতিতে ওঠা ‘বয়কট মালদ্বীপ’ ডাকে বেকায়দায় মুইজ্জু। বিরোধীদের চাপও বাড়ছে। এই অবস্থায় ‘ঢোঁক গিলেই’ চিন-ঘেঁষা মুইজ্জুর এমন শুভেচ্ছা বার্তা- মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের নিচে ছিল মন্দির! রিপোর্টে জানাল ASI]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.