Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

জঙ্গি হানায় বাগদাদে মৃত ১৭

ইরাকের পশ্চিমে ফাল্লুজাহ শহরকে জঙ্গিমুক্ত করতে সরকারি সেনাবাহিনীর অভিযানের বিরুদ্ধেই এই হামলা বলে মনে করা হচ্ছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৬, ১৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৬, ১৭:২৫

options
link
জঙ্গি হানায় বাগদাদে মৃত ১৭ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কএকদিনে বাগদাদের একাধিক বাণিজ্যিক এলাকায় হামলা চালিয়ে অন্তত ১৭ জনকে হত্যা করল ইসলামিক স্টেট জঙ্গিরা৷ ইরাকের পশ্চিমে ফাল্লুজাহ শহরকে জঙ্গিমুক্ত করতে সরকারি সেনাবাহিনীর অভিযানের বিরুদ্ধেই এই হামলা বলে মনে করা হচ্ছে৷

এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও হামলার ধরন দেখে ইসলামিক জঙ্গিদেরই দায়ী করছেন বাগদাদের প্রশাসনিক কর্তারা৷ সবচেয়ে নৃশংস হামলাটি সম্ভবত হয়েছে বাগদাদের উত্তরে একটি বাজার এলাকায়৷ সেখানে আত্মঘাতী হামলায় পাঁচ নাগরিক ও তিন সরকারি সেনার মৃত্যু হয়েছে, আহত ১৪৷ বাগদাদের ৫০ কিলোমিটার উত্তরে তারমিয়া শহরে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে ৪ জন সাধারণ মানুষ ও তিন সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৯ জন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.