সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা কি একা? পৃথিবী ছাড়া কি মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাবড় তাবড় বিজ্ঞানীরা৷ খরচ হচ্ছে অজস্র অর্থ৷ মাঝেমধ্যেই ভিনগ্রহীদের দেখা গিয়েছে বলে শোনা যায়৷ তবে প্রমাণের অভাবে সমস্তটাই রহস্যে আবৃত৷
তবে মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব খোঁজার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা৷ এমন একটি পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যার দ্বারা আরও সহজ হয়ে উঠবে ভিনগ্রহে প্রাণের সন্ধান৷
এবার জেনে নেওয়া যাক কী সেই পদ্ধতি? প্রাণ সৃষ্টির মূল উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড৷ ওই অ্যাসিড বিশ্লেষণ করে প্রাণের সন্ধান পাওয়া খুব সহজ৷ তাই নাসা এবার কেপিলারি ইলেক্ট্রোফরেসিস নামে এক পদ্ধতির দ্বারা অ্যামিনো অ্যাসিড বিশ্লেষণ করছে৷ পৃথিবীতে ছিটকে আশা গ্রহাণুতে অনেক সময় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়৷ ওই অ্যাসিড পরীক্ষা করে জৈব উপাদান খুঁজে বের করতে তৈরি মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রটি৷
জেসিকা ক্রেমর নামের নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরিতে কর্মরত এক বিজ্ঞানী জানিয়েছেন যে, কেপিলারি ইলেক্ট্রোফরেসিসের মাধ্যমে পৃথিবীর সমুদ্রগর্ভে পরীক্ষা নিরীক্ষা চলছে৷ মঙ্গল গ্রহে জলের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা৷ মঙ্গল গ্রহে বিশাল মহাসাগর অছে বলেও বিশ্বাস তাঁদের৷ তাই সেখানে প্রাণের সন্ধান মিলতে পারে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা৷
সামনে থেকে দেখার মাশুল, বাঘের থাবায় প্রাণ গেল ব্যক্তির
শাহরুখ নয়, এবার আব্রামের সাক্ষাৎকারেই মজল নেটদুনিয়া
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন