Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Nepal

৪ ভারতীয়-সহ ১৯ যাত্রীকে নিয়ে নেপালের মাঝ আকাশে উধাও বিমান

সকাল ৯টা ৫৫ মিনিটের পর থেকেই বিচ্ছিন্ন যোগাযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২২, ১২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২২, ১২:১০

options
link
৪ ভারতীয়-সহ ১৯ যাত্রীকে নিয়ে নেপালের মাঝ আকাশে উধাও বিমান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে নেপালের (Nepal)  আকাশ থেকে উধাও হয়ে গেল একটি বিমান। সকাল ৯টা ৫৫ মিনিটের পর আর খোঁজ মেলেনি বিমানটির। জানা গিয়েছে, ওই বিমানে ৪ ভারতীয়-সহ মোট ২২ জন যাত্রী ও ক্রু সদস্যরা রয়েছেন। পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল বিমানটি।

জানা গিয়েছে, বিমানটিতে ৪ ভারতীয় ছাড়াও ৪ জন জাপানি নাগরিক ছিলেন। বাকিরা নেপালি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়ার দেশ নেপালে বিমান দুর্ঘটনা প্রায়ই ঘটে। এই বিমানটি নিখোঁজ হওয়ার পরে তাই স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নকল লিঙ্গ ব্যবহার করে ৩ তরুণীর সঙ্গে সঙ্গম! যুবকের বিরুদ্ধে দায়ের প্রতারণার মামলা]

সংবাদ সংস্থা এএনআইকে স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ফণীন্দ্র মণি পোখারেল জানিয়েছেন, ইতিমধ্যেই দু’টি হেলিকপ্টার মুসতাং ও পোখরা থেকে পাঠানো হয়েছে নিখোঁজ বিমানটির সন্ধানে। পাশাপাশি নেপাল সেনার চপারও বিমানটির খোঁজে অভিযান শুরু করেছে। 

এদিকে নেপাল সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, ”নেপাল সেনার এমআই-১৭ হেলিকপ্টারটি ইতিমধ্যেই উড়ে গিয়েছে মুসতাংয়ের দিকে। আশঙ্কা রয়েছে বিমানটি ওখানেই ভেঙে পড়েছে। ” নেপালের পুলিশ আধিকারিক রমেশ থাপা জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিমানটির কোনও সন্ধান মেলেনি। 

[আরও পড়ুন: গুমনামী বাবাই নেতাজি! নিরপেক্ষ তদন্ত চেয়ে পরিবারের একাংশের চিঠি মোদিকে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.