Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

প্যান্ট ছাড়াই পাতালরেল সফরে মার্কিন মুলুকের যাত্রীরা

কিন্তু কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ২১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ২১:২৯

options
link
প্যান্ট ছাড়াই পাতালরেল সফরে মার্কিন মুলুকের যাত্রীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজকার মতোই নিউইয়র্কের সাবওয়েতে থিকথিক করছিল মানুষের ভিড়৷ ট্রেন আসা মাত্রই যে যার মতো উঠে গেলেন তাতে৷ কেউ বসলেন, কেউ দাঁড়িয়ে থাকলেন৷  কেউ কারও দিকে তাকানোর প্রশ্ন নেই৷ সবাই ব্যস্ত নিজের নিজের কাজে৷ কাজ বলতে খবরের কাগজ পড়া, মোবাইল ফোন নিয়ে ভিডিও গেম খেলা কিংবা সিনেমায় ডুবে থাকা নতুবা গান শোনা৷ আশেপাশে কে কী করছেন চেয়ে দেখে লাভ কী?

no-pats6

Advertisement

কিন্তু হঠাৎ যদি সামনে কেউ নিজের প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়েন? হ্যাঁ, আপনি ঠিক পড়ছেন আর আমি ঠিক লিখছি৷ ঠিক এই ঘটনাটিই ঘটেছে নিউইয়র্কের সাবওয়েতে৷ নিত্যযাত্রীদের অবাক করে বিনা প্যান্টেই ট্রেনে সওয়ার হয়েছেন এক দল যুবক-যুবতী৷ এই উদ্যোগ নিয়েছিল ইমপ্রুভ এভরিওয়্যার কমেডি কালেক্টিভ নামে এক সংগঠন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Participants in the annual No Trousers On The Tube Day ride the London Underground in London, Britain January 10, 2016.   REUTERS/Paul Hackett

২০০২ সালে তৈরি হয়েছিল এই সংস্থা৷ মাত্র সাত জন সদস্য নিয়ে৷ এক তা অনেকটাই বেড়ে গিয়েছে৷ লক্ষ্য একটাই মানুষের জীবনে হাসি ফিরিয়ে আনা, প্রাণ ফিরিয়ে আনা৷ শুধুমাত্র বাঁচার তাগিদে না ছুটে বাঁচতে শেখানো৷ অনেকেই এই পদক্ষেপকে শ্লীল-অশ্লীলের মাপকাঠিতে মাপতে  পারেন৷ তবে এটা তার থেকে অনেক বেশি বলে মনে করেন গোষ্ঠীর সদস্য জেসে গুড৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

People with no pants ride the subway during the annual No Pants Subway Ride in New York, January 10, 2016. REUTERS/Stephanie Keith  - RTX21RQ1

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.