Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
কনসুলার অ্যাকসেস

কুলভূষণকে আর ভারতীয় কূটনৈতিকদের সঙ্গে দেখা করতে দিতে চায় না পাকিস্তান

পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্রের তরফে প্রকাশিত বিবৃতিতে একথা জানানো হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৪:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৪:৫১

options
link
কুলভূষণকে আর ভারতীয় কূটনৈতিকদের সঙ্গে দেখা করতে দিতে চায় না পাকিস্তান zoom
ফাইল ফটো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও ভারতীয় প্রতিনিধি দলকে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে দেবে না পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে যে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে ধৃত কুলভূষণকে দ্বিতীয় কনসুলার অ্যাকসেস দেওয়া হবে না। পাকিস্তানের একটি সেনা আদালতে চরবৃত্তির দায়ে দোষীসাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদবকে আর কোনও কূটনৈতিক সহায়তা দিতে চায় না তারা।

[আরও পড়ুন: ছদ্মবেশে ফুটবল মাঠে ঢুকে গ্রেপ্তার ইরানের তরুণী, শাস্তির ভয়ে আত্মহত্যা]

প্রথমে রাজি না হলেও পরে আন্তর্জাতিক আদালতের নির্দেশে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দিতে বাধ্য হয় পাকিস্তান। গত ১ সেপ্টেম্বর পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল টুইট করে জানান, কুলভূষণ যাদবকে ২ সেপ্টেম্বর কনস্যুলার অ্যাকসেস দেওয়া হবে। ‘কনসুলার রিলেশন সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় এবং পাকিস্তানের আইন মেনে’-এই কনসুলার অ্যাকসেস দেওয়া হচ্ছে। এর আগে আগস্টের শুরুতে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর কুলভূষণের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করার অনুমতি দিয়েও শর্ত চাপিয়েছিল পাক সরকার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইমরানের সরকারের বিদেশমন্ত্রক বলেছিল, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিদের কুলভূষণের সঙ্গে সাক্ষাতের সময় পাক প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আর গোটা পর্বটা সিসিটিভিতে ধরে রাখা হবে। কিন্তু, এই শর্ত মেনে কুলভূষণের সঙ্গে দেখা করেননি ভারতীয় কূটনীতিকরা। উলটে আন্তর্জাতিক সংগঠনগুলির মাধ্যমে চাপ বাড়ানো হয় পাকিস্তানের উপর।

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে ফের ধাক্কা পাকিস্তানের, হস্তক্ষেপ করতে নারাজ রাষ্ট্রসংঘ]

এর ফলে বাধ্য হয়ে ভারতের শর্ত মেনে কুলভূষণের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে তারা। ইসলামাবাদের একটি সাব জেলে কুলভূষণের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া। এবং ওই বৈঠকের পর তিনি জানান, কুলভূষণের উপর প্রচণ্ড মানসিক চাপ দিচ্ছে পাকিস্তান। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করতে বলছে। পাকিস্তানের চাপের ফলে অসুস্থ হয়ে পড়েছেন কুলভূষণ। তাদের শেখানো কথা বলতে বাধ্য হচ্ছেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.