Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

নওয়াজকে বিঁধে ভারতের কাছে শান্তির আর্জি ইমরানের

সব পাকিস্তানিই নওয়াজ শরিফের মতো নয়৷ উক্তি প্রাক্তন পাক ক্রিকেটার তথা রাজনীতিবিদের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৬, ১৮:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৬, ১৮:২৮

options
link
নওয়াজকে বিঁধে ভারতের কাছে শান্তির আর্জি ইমরানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সব পাকিস্তানিই নওয়াজ শরিফের মতো নয়৷ তাঁরা শান্তি চান, ভারতের সঙ্গে বন্ধুত্ব চান৷ পাক প্রধানমন্ত্রীকে বিঁধে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ ইমরান খান৷

তেহরিক-ই-ইনসাফের প্রধান এদিন বলেন, অর্থের প্রতি গভীর প্রেম রয়েছে পাক প্রধানমন্ত্রীর৷ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে কাশ্মীরের পক্ষে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন৷ তা দিতে ইচ্ছুক ছিলেন না পাক প্রধানমন্ত্রী৷ শুধুমাত্র সেনা প্রধান রাহিল শরিফের চাপেই এই কথাগুলি বলেছেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতকে অলিভের গুচ্ছ উপহার দিতে চান ইমরান খান৷ তাঁর দাবি, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ চায় না, চায় শান্তি ও বন্ধুত্ব৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, ভারত যদি চায় আমরা বন্ধুত্ব করতে রাজি আছি৷ আমি আপনার কাছে শান্তির নিবেদন করছি কারণ যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়৷

ইমরানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ তবে যুদ্ধ বাধার আগেই ঘরোয়া কাজিয়ায় জেরবার পাক-রাজনৈতিক মহল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.