Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

পাকিস্তানে বিকোচ্ছে ‘ওম’ লেখা জুতো, অসহায় হিন্দুরা!

হিন্দুত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হল ওম৷ স্বয়ং ঈশ্বরের ভাষা ওম৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ১৬:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ১৬:৫৩

options
link
পাকিস্তানে বিকোচ্ছে ‘ওম’ লেখা জুতো, অসহায় হিন্দুরা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের প্রতি হিংসাত্মক আচরণ তো ছিলই, এখন তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়াও শুরু হয়েছে বলে অভিযোগ৷ পাকিস্তানের সিন্ধ প্রদেশে দেদার বিকোচ্ছে ‘ওম’ লেখা জুতো৷ সংখ্যালঘু হিন্দুদের অভিযোগ, তাঁদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করছেন একদল ব্যবসায়ী৷

পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান রমেশ কুমারের অভিযোগ, সিন্ধ প্রদেশের সরকারকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ তিনি বলেন, “ইদ উপলক্ষ্যে কয়েকজন অসাধু ব্যবসায়ী ওম লেখা জুতো বিক্রি করছে৷ তাদের একটাই উদ্দেশ্য, হিন্দুদের অপমান করা ও তাঁদের ভাবাবেগে আঘাত করা৷” তিনি জানিয়েছেন, সোশ্যাল সাইটে ওই ছবি তাঁরা শেয়ার করেছেন৷ তাঁরা চান, অবিলম্বে ওই সব দোকান বন্ধ করে দেওয়া হোক৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাকিস্তান হিন্দু সেবা সংগঠন জানাচ্ছে, হিন্দুত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হল ওম৷ স্বয়ং ঈশ্বরের ভাষা ওম৷ পবিত্র ওই শব্দের সম্মানহানি করে পাকিস্তান গোটা বিশ্বের কাছে নিজের ভাবমূর্তি কলুষিত করছে৷ সিন্ধ এর কয়েকটি খবরের কাগজেও ওই জুতো বিক্রির খবর প্রকাশিত হয়েছে৷ সেই খবরের কাগজ থেকে ছবি-সহ প্রতিবেদন কেটে পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা অনলাইনে পোস্ট করে বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছ থেকে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.