সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েকে অপহরণ করেছে বোন৷ এই অভিযোগ তুলে বোনকে নৃশংস ভাবে খুন করল দুই ভাই৷ ধারাল অস্ত্র দিয়ে কেটে দিল তাঁর অঙ্গপ্রতঙ্গ৷ খুবলে নিল চোখ৷ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুজাফফরগড় এলাকায় ঘটেছে এই ঘটনা৷
স্থানীয় বাসিন্দাদের কথায়, চল্লিশোর্ধ্ব ওই মহিলার সঙ্গে খুব একটা ভাল সম্পর্ক ছিল না তাঁর ভাইদের৷ ক’দিন আগে এক ভাইয়ের কিশোরী মেয়ে নিখোঁজ হয়ে যায়৷ এর দায় বোনের উপর চাপায় ভাইয়েরা৷ অপহরণের অভিযোগ আনে বোনের বিরুদ্ধে৷
মৃতার মেয়ে জানিয়েছে, হঠাৎ বাড়ির ভিতরে ঢুকে আসে তাঁর দুই মামা৷ কিছু বুঝে ওঠার আগেই মায়ের উপর হামলা চালায়৷ নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে৷ এমনকী চোখও খুবলে নেয়৷ ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত দুই ভাই৷ মুজাফফরগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন