সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের চারতারা হোটেলে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের৷ আহত ৩০ জনেরও বেশি৷ মৃতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে বলে জানা গিয়েছে৷
পুলিশ সূত্রের খবর, রিজেন্ট প্লাজা নামে ওই হোটেলে আগুন লাগে সোমবার সকালে৷ প্রথমে রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়৷ পরে আগুন দাবানলের মত ছড়িয়ে পড়ে ছ’তলার ওই বিল্ডিংয়ে৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে ততক্ষণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে৷ আহত আরও অনেকে৷
করাচির মেয়র ওয়াসিম আখতার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি৷ তবে আগুনের আতঙ্কে পালাতে গিয়ে অনেকেই জখম হয়েছেন৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ আরও অনেকের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার আশঙ্কা রয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন