Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

‘পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে’

পাক-মার্কিন সম্পর্কে চলা চাপানউতর কে আরও বাড়িয়ে তিনি বলেন, পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১২:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১২:১৬

options
link
‘পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাকিস্তানকে একহাত নিলেন আমেরিকার উপ-রাষ্ট্রপতি জো বিডেন৷ পাক-মার্কিন সম্পর্কে চলা চাপানউতর কে আরও বাড়িয়ে তিনি বলেন, পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে৷ ইসলামাবাদকে তুলোধোনা করে বিডেন বলেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মত পাকিস্তানও দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ায় পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে৷

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাখতুনদের

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরবর্তী মার্কিন প্রসাশনকে সতর্ক করে বিডেন বলেন যে বিশ্বে শান্তি বানিয়ে রাখতে ও পরমাণু অস্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তাঁদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে৷ ৮ বছরেরে ওবামা প্রশাসনে, পরমাণু অস্ত্র বানানোর সামগ্রীর প্রসার কমিয়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য ছিল, বলেও জানান মার্কিন উপ-রাষ্ট্রপতি৷ বর্তমান পরিস্থিতিতে জঙ্গি সংগঠনগুলোর হাতে পরমাণু অস্ত্র চলে আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেজিংকে রুখতে গেলেই যুদ্ধ বাধবে, আমেরিকাকে সতর্ক করল চিন

পাকিস্তানের সামরিক গতিবিধি ও হাক্কানি নেটওয়ার্ক, তালিবানের মত জঙ্গি গোষ্ঠীদের মদত দেওয়ায় বিরক্ত আমেরিকা৷ ভারতের বিরুদ্ধে বেশ কয়েকবার পরমাণু অস্ত্র ব্যাবহারের হুমকিও দিয়েছে পাকিস্তান৷ ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু বোমা বানানোর উদ্যোগের পেছনেও পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করে আমেরিকা৷

পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.