সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক আদালতে কূলভূষণ ইস্যুতে মুখ পুড়েছে পাকিস্তানের। তার জন্য অনেকেই কাঠগড়ায় তুলেছেন আইনজীবী খাওয়ার কুরেশিকে। ইতিমধ্যে মামলা লড়ার জন্য কেয়ক কোটি টাকা নেওয়া কুরেশিকে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোল হয়েছে। কিন্তু WION News-এর দাবি, ২০০৪ সালে প্রথম ইউপিএ সরকারের হয়ে আন্তর্জাতিক আদালতে মামলা লড়েছিলেন কুরেশি। ব্রিটেন নিবাসী কুরেশিকে দাভোল পাওয়ার প্রজেক্ট মামলায় লড়াই জন্য নিয়োগ করেছিল ইউপিএ সরকার। ২০০৪ সালে প্রখ্যাত ল’ ফার্ম ফক্স মণ্ডলের সুপারিশে কুরেশিকে নিয়োগ করে মনমোহন সিংয়ের সরকার।
[জন্মদিনেও সেঞ্চুরি! জোড়া কেক কাটলেন যমজ বোন]
চাঞ্চল্যকর এই তথ্যে ইতিমধ্যে তোলপাড় রাজনৈতিক মহল। খবরটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র অভিষেক মনু সিংভি শনিবার জানিয়েছেন, কুরেশি একজন স্বতন্ত্র আইনজীবী। তিনি যে কোনও মামলা লড়তে পারেন। এমনকি ভারতীয় আইনজীবীরাও পাকিস্তানের হয়ে মামলা লড়তে পারেন। এটাকে কোনও ইস্যু মানতেই নারাজ সিংভি।
[বিএনপি প্রধান খালেদা জিয়ার অফিসে তল্লাশি পুলিশের]
২০০৪ সালে মার্কিন সংস্থা এনরন ভারতের বিরুদ্ধে ৬০০০ কোটি মার্কিন ডলারের একটি মামলা করে। সেই মামলাটি আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়ায়। দাভোল পাওয়ার প্রজেক্টের সেই মামলাটি তখন ভারতের হয়ে লড়েন কুরেশি। প্রথমে ভারতীয় আইনজীবীরা মামলাটি লড়ছিলেন। কিন্তু পরে ব্রিটিশ আইন সংস্থাকে নিয়োগ করে ভারত সরকার। ব্রিটিশ আইন সংস্থা পরে ভারতীয় পরামর্শদাতাদের সরিয়ে দেওয়া হয় মামলা থেকে। ওই সংবাধমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় আইনজীবীদের উপর ভরসা না রেখে তখন ওই আইন সংস্থা এবং কুরেশির উপরই আস্থা রাখে মনমোহন সরকার।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন