সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত মাদক নেওয়ায় মৃত্যু হয়েছে মা-বাবা দু’জনেরই৷ বাড়িতে রয়েছে তিনটি সন্তান৷ বড়টিরই বয়স মাত্র সাত৷ তাদের ধারণা ছিল বাবা মা ঘুমিয়ে রয়েছেন৷ বহু চেষ্টা করেও তাঁদের জাগানো যাচ্ছেনা৷ আর বাবা মাকে ঘুম থেকে তুলতেই বাধ্য হয়ে স্কুল শিক্ষিকার দ্বারস্থ হয়েছিল সাত বছরের মেয়েটি৷ গণ্ডগোল আঁচ করতে পেরেই পুলিশে খবর দেন শিক্ষিকা৷ আর এরপরেই পুলিশ এসে উদ্ধার করে দম্পতির মৃতদেহ৷ পেনসিলভেনিয়ায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা৷
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, “অতিরিক্ত মাত্রায় হেরোইন নেওয়ার ফলেই মৃত্যু হয়েছে দম্পতির৷” পুলিশের আরও অনুমান কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে দম্পতির৷ কিন্তু তাঁদের সন্তানরা বয়সে এতটাই ছোট, যে তারা বুঝে উঠতে পারেনি বাবা-মা আর বেঁচে নেই৷ মৃতদেহের ময়নাতদন্তে জানা গিয়েছে, দম্পতির শরীরে ড্রাগের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন