Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

পরিচারিকার সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁস করল স্ত্রীর পোষা টিয়া

সৌজন্যে ছোট্ট এক টিয়াপাখির বুলি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৬, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৬, ১৫:৩২

options
link
পরিচারিকার সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁস করল স্ত্রীর পোষা টিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট রহস্যভেদ করে দিল ছোট্ট একটা টিয়াপাখি৷ স্ত্রীর কাছে ফাঁস করে দিল বাড়ির পরিচারিকার সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের কথা৷ নেহাত তুচ্ছ পাখিটির বয়ান পুলিশের কাছে গ্রহণ যোগ্য নয়, নাহলে অভিযুক্ত স্বামীর হাজতবাস কেউ ঠেকাতে পারতেন না৷ পরকীয়ার এই অদ্ভূত পরিণতি ঘটেছে কুয়েতের হাওয়ালি এলাকায়৷

স্ত্রী যখন বাড়িতে থাকতেন না৷ তখনই পরিচারিকার সঙ্গে প্রণয়লীলায় মাততেন অভিযুক্ত স্বামী৷ ভাবতেন ঘরে কেউ নেই৷ কিন্তু, ছোট্ট প্রাণীটি বহাল তবিয়তেই ছিল৷ দু’জনের অভিসারের কথোপকথন দিব্যি রপ্ত করছিল৷ তারপর একদিন স্ত্রীর সামনে হাটে হাঁড়ি ভেঙে দেয় সেই টিয়া৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমস্ত শুনে স্বামীর বিরুদ্ধে সোজা পুলিশের কাছে নালিশ করেছিলেন স্ত্রী৷ কুয়েতের আইন অনুযায়ী, অভিযুক্ত স্বামীর বেশ কয়েক বছর জেল কিংবা কায়িক পরিশ্রমের সাজাও হতে পারত৷ কিন্তু ছোট্ট এই পাখিটির বয়ানকে প্রমাণ হিসেবে মানতে নারাজ পুলিশ৷ তাঁদের বক্তব্য, টিয়াপাখিটি টেলিভিশনের কোনও কাহিনি দেখেও এই কথাগুলি বলতে পারে৷ তবে, স্ত্রীর দৃঢ় বিশ্বাস তাঁর স্বামীই বিশ্বাসঘাতক৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.