সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরফের স্তরে স্তরে জমে আছে প্রায় ৫০০০ হাজার মৃত মাছ৷ যেমন তেমন করে নয়, যেন কেউ থরে থরে সাজিয়ে রেখেছে৷ আর সেই মাছ দেখতেই ভিড় জমালেন পর্যটকরা৷
ঘটনা জাপানে৷ এভাবেই স্কেটিং রিঙ্কটি সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ মরা মাছ এমনকী অন্যান্য জলজ প্রাণীদের উপর দিয়ে যাতে স্কেট করতে পারে মানুষ, তারই ব্যবস্থা ছিল এটি৷ সাজিয়ে গুছিয়ে তারপরই খুলে দেওয়া হয় রিঙ্ক৷ বরফের উপর মরা মাছের সারি দেখতে ভিড় জমায় বহু মানুষ৷
কিন্তু কর্তৃপক্ষর এই ভাবনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে৷ প্রাকৃতিক কারণেই মাছগুলি মৃত হলেও, তা দেখতে মানুষের ভিড় জমানোয় উঠছে নানা প্রশ্ন৷ কেউ কেউ বলছেন, এমন একটা সময়ে কর্তৃপক্ষর দরজা খোলা উচিত হয়নি৷ এটি নৈতিকতার প্রশ্ন৷ তাছাড়া বহু শিশুরাও রিঙ্কে আসে৷ সেক্ষেত্রেও একটি বিরূপ প্রভাব পড়তে পারে শিশুমনে৷ তবে সমালোচনার মুখে পড়ে দরজা বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন