সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই চলছিল ড্রাগ পাচার৷ খোঁজ পেয়েছিল পুলিশ৷ তক্কে তক্কে ছিল অপরাধীদের হাতেনাতে ধরার৷ শেষমেশ অভিনব কায়দায় দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ৷ সান্তা সেজেই ড্রাগ পাচারকারদীর ধরল পুলিশ৷
ঘটনা পেরুর রাজধানী লিমায়৷ ড্রাগ পাচারকারীদের ধরতে আন্ডারকভার পুলিশ ছদ্মবেশের সাহায্য নেয়৷ সান্তা সেজেই ডেরায় হানা দেয় বেশ কয়েকজন পুলিশ৷ সান্তার ঝোলার ভিতরই লুকনো ছিল হাতুড়ি৷ তা দিয়েই ভাঙা হয় দরজা৷ দরজা ভেঙে সান্তাকে আসতে দেখে একটু হকচকিয়েই যায় বাকিরা৷ সেই ফাঁকে অন্যান্য পুলিশ চলে আসেন৷ গ্রেফতার করা হয় চারজনকে৷ বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণে কোকেন৷

কেন এই সান্তার ছ্দ্মবেশ? পুলিশ জানাচ্ছে, ড্রাগ চক্রের ডেরায় ঢুকতে যাতে কোনও অসুবিধা না হয় সে কারণেই সান্তার সাজ৷ আন্ডারকভার পুলিশদের দেখলেও সতর্ক হয়ে পড়ত দুষ্কৃতীরা৷ কিন্তু সান্তাকে দেখে তারা একটু হকচকিয়ে যায়৷ সেই সুযোগেই তাদের পাকড়াও করা সহজ হয় পুলিশের পক্ষে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন