সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন না রানি দ্বিতীয় এলিজাবেথ৷ বাকিংহ্যাম প্যালেস সূত্রে এমনটাই জানানো হয়েছে রবিবার৷ প্রথামাফিক, ব্রিটিশ রাজ পরিবার কর্তৃক সেন্ট মেরি ম্যাগডালিন চার্চে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
সূত্রের খবর, অত্যাধিক ঠান্ডা লাগায় রানি দ্বিতীয় এলিজাবেথ এবারের অনুষ্ঠানে যোগ দেবেন না৷ সিএনএন সূত্রে বাকিংহ্যাম প্যালেসকে উদ্ধৃত করে জানানো হয়েছে, ‘সানড্রিংহামে চার্চের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন না রানি৷ তাঁর অত্যাধিক ঠান্ডা লেগেছে, চিকিৎসকরা তাঁকে বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন৷” এই প্রথমবার ব্রিটেনের রানি রাজকীয় বড়দিনের অনুষ্ঠানে যোগ দিলেন না৷ ১৯৮৮ থেকে ওই অনুষ্ঠানে যোগদান করে আসছেন তিনি৷
Don’t forget you can watch The Queen’s annual Christmas Message #QueensSpeech @RoyalFamily or @ITV at 3pm GMT. pic.twitter.com/03dE5SBFhg
— The Royal Family (@RoyalFamily) December 25, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন