সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে দেখলে মনে হবে একটা বড় পাথরের চাঁই৷ কিন্তু কাছে গেলেই বোঝা যাবে, আদতে জিনিসটি তা নয়৷ তার চেয়ে অনেক বেশি কিছু৷ গোলাকার এই বস্তুটি আসলে একটি উল্কাপিণ্ড, যা প্রায় ৪ হাজার বছর আগে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল৷
সম্প্রতি আর্জেন্টিনার এক কৃষিজমি থেকে এই বিশালাকার উল্কাপিণ্ডটি আবিষ্কার করেছেন চাকো অ্যাসোসিয়েশন অফ অ্যাস্ট্রোনমির গবেষকরা৷ ৩০ টন ওজনের মহাকাশের অচেনা বস্তুটি মাটির নিচে থেকে তুলতে বেশ কসরত করতে হয়েছে তাঁদের৷ তবে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা গবেষকদের৷
তাঁদের মতে এটিই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উল্কাপিণ্ড৷ নাম দেওয়া হয়েছে ‘গানসিডো মিটিওরাইট’৷ প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় উল্কাপিণ্ডটি পাওয়া গিয়েছিল আফ্রিকার নামিবিয়ায়৷ যার ওজন ছিল ৬০ টন৷ আর নাম দেওয়া হয়েছিল ‘হোবা’৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন