Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Russia LGBT

LGBT আন্দোলন মানেই উগ্রপন্থা! দেশজুড়ে সমকাম ও রূপান্তরকাম নিষিদ্ধ করছে রাশিয়া

গ্রেপ্তারির আশঙ্কায় এলজিবিটি সম্প্রদায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২৩, ১১:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২৩, ১১:৩৩

options
link
LGBT আন্দোলন মানেই উগ্রপন্থা! দেশজুড়ে সমকাম ও রূপান্তরকাম নিষিদ্ধ করছে রাশিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলজিবিটি (LGBT) আন্দোলনকে ‘উগ্রপন্থা’ বলে অভিহিত করল রাশিয়ার (Russia) সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আদালত জানিয়েছে, গোটা দেশে এলজিবিটি আন্দোলন নিষিদ্ধ করা হবে। গ্রেপ্তারও করা হতে পারে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। উল্লেখ্য, আগামী বছরই রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। সেখানে জেতার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছেন ভ্লাদিমির পুতিন। জনতার মন জিততে ‘ঐতিহ্যবাহী মূল্যবোধ’ ধরে রাখার বার্তা দিচ্ছে তাঁর প্রশাসন।

বেশ কিছুদিন ধরেই এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে পদক্ষেপ করা নিয়ে মামলা চলছিল রাশিয়ায়। জানা গিয়েছে, চূড়ান্ত গোপনীয়তার মধ্যেই চলেছে এই মামলার শুনানি। সূত্রের খবর, এলজিবিটি সম্প্রদায়ের তরফে কোনও আইনজীবীকেই উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি। বৃহস্পতিবার শুনানির পর রায়দানের সময়ে অবশ্য আদালতে ঢুকতে পেরেছিলেন সাংবাদিকরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দুবাইয়ে প্রধানমন্ত্রী, পা রাখতেই ‘অব কি বার মোদি সরকার’ স্লোগান, সেলফির হিড়িক প্রবাসীদের]

রুশ সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে বলা হয়, “আন্তর্জাতিক এলজিবিটি আন্দোলন ও তার সঙ্গে যুক্ত যাবতীয় সংগঠন আসলে উগ্রপন্থী। রাশিয়ার মাটিতে তাদের সমস্ত কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা চাপানো হল। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে।” কবে থেকে এই নির্দেশিকা কার্যকরী হবে সেই নিয়ে অবশ্য কিছু জানায়নি আদালত। কোনও সংগঠনের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া হবে কিনা, তাও জানা যায়নি।

এই রায় নিয়ে কিছুই বলতে চায়নি রাশিয়ার প্রশাসন। প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, বিচারপ্রক্রিয়ার পুরোটাই সুপ্রিম কোর্টের অধীনে সম্পন্ন হয়েছে। তবে এই রায় প্রকাশ্যে আসার পরে বিশ্বের নানা দেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে বলা হয়, “এই রায় লজ্জাজনক।” রাশিয়ায় এলজিবিটি সম্প্রদায়ের উপর ব্যাপক ধরপাকড় শুরু হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। 

[আরও পড়ুন: ফিরছে রিসর্ট পলিটিক্স! ঘোড়া কেনাবেচার ভয়ে বিধায়কদের কর্ণাটকে সরানোর পরিকল্পনা কংগ্রেসের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.