Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে নির্বাচন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে আশ্বাস হাসিনার 

ভোট বয়কটের হুমকি বিরোধীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:১৫

options
link
সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে নির্বাচন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে আশ্বাস হাসিনার  zoom

সুকুমার সরকার, ঢাকা: সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে সাধারণ নির্বাচন। বিরোধীদের অভিযোগ উড়িয়ে সাফ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচিত সরকারের তত্ত্বাবধানেই নির্বাচনের কথা জানিয়েছিলেন হাসিনা।

[আসন্ন নির্বাচন, বাংলাদেশে জোরাল হিন্দুদের সুরক্ষার দাবি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন হাসিনা। ইইউ রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনে কোনও ধরনের কারচুপি করতে দেবে না সরকার। জনমত যাতে মর্যাদা পায় তা দেখবে প্রশাসন। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় সাহায্যের জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এদিন হাসিনা আরও জানান, সেনার হাতে ক্ষমতা থাকাকালীন গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নেমেছিল আওয়ামি লিগ। উল্লেখ্য, কয়েকদিন আগেই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ। এছাড়াও কারচুপির অভিযোগে নির্বাচন বয়কট করে প্রধান বিরোধী দল বিএনপি। কারচুপির অভিযোগ তোলেন বিরোধী নেত্রী ও বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া।

অনেকদিন ধরেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছে বিরোধীরা। দাবি না মানা হলে ভোট বয়কটের হুমকি দিয়েছে বিএনপি-সহ একাধিক রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে কয়েকদিন আগেই কৌশলী সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার। সরকারের তরফে জানানো হয়, আসন্ন সাধারণ নির্বাচনের দায়িত্বে থাকবে তত্ত্বাবধায়ক সরকার। তবে তবে ‘সাপও মরল লাঠিও ভাঙল না’ কায়দায় বাংলাদেশের পরিবহন মন্ত্রী জানিয়েছিলেন যে শাসকদলই নির্বাচনে তত্বাবধায়ক সরকার গড়বে। তবে কিছুটা রদবদল হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায়। তবে সমস্ত প্রক্রিয়া প্রধানমন্ত্রীর নির্দেশেই করা হবে।

[বাংলাদেশের নাগরিক নন খালেদা জিয়ার পুত্র, বিস্ফোরক দাবি আওয়ামি নেতার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.